2 Samuel 13:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবশালোমের ভৃত্যরা অম্নোনের প্রতি অবশালোমের আদেশমত কাজ করলো। তখন রাজপুত্ররা সকলে উঠে নিজ নিজ ঘোড়ায় চড়ে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অবশালোমের লোকজন অম্নোনের প্রতি অবশালোমের আদেশমতোই কাজ করল। পরে রাজপুত্রেরা সবাই যে যার খচ্চরের পিঠে চেপে পালিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবশালোমের চাকরেরা অম্নোনের প্রতি অবশালোমের আজ্ঞামত কর্ম্ম করিল। তখন রাজপুত্রগণ সকলে উঠিয়া আপন আপন খচরে চড়িয়া পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবশালোমের চাকরেরা অম্নোনের প্রতি অবশালোমের আজ্ঞামত কর্ম করিল। তখন রাজপুত্রগণ সকলে উঠিয়া আপন আপন খচ্চরে চড়িয়া পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই অবশালোমের আদেশ অনুসারেই তার লোকেরা অম্নোনকে মেরে ফেলল। এই ঘটনা দেখে রাজার আর সব ছেলেরা যে যার খচ্চরে চড়ে পালিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই অবশালোমের হুকুম অনুসারেই তার লোকেরা অম্নোনকে হত্যা করল। এই ঘটনা দেখে বাদশাহ্‌র আর সব ছেলেরা যে যার খ"চরে চড়ে পালিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশালোমের আদেশ অনুযায়ী ভৃত্যেরা অমনোনকে হত্যা করল। বাকী রাজপুত্রেরা নিজেদের বাহনে চড়ে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব অবশালোমের সৈন্যরা তাই করল যা সে তাদের করতে বলেছিল| তারা অম্নোনকে হত্যা করল| কিন্তু দায়ুদের অন্যান্য পুত্ররা পালিয়ে গেল| প্রতিটি পুত্র তাদের খচ্চরে চড়ে পালাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবশালোমের চাকরেরা অম্মোনের প্রতি অবশালোমের আদেশ মত কাজ করল৷ তখন রাজপুত্রেরা সকলে উঠে নিজেদের খচ্চরে চড়ে পালিয়ে গেল৷