2 Samuel 13:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পথে ছিল, এমন সময়ে দাউদের কাছে এই সংবাদ এলো যে, অবশালোম সমস্ত রাজপুত্রকে হত্যা করেছে, তাদের এক জনও অবশিষ্ট নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তখনও পথেই ছিল, আর এই খবরটি দাউদের কাছে পৌঁছে গেল: “অবশালোম রাজার সব ছেলেকে মেরে ফেলেছে; তাদের মধ্যে একজনও বেঁচে নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পথে ছিল, এমন সময়ে দায়ূদের নিকটে এই সংবাদ পৌঁছিল, অবশালোম সমস্ত রাজপুত্রকে বধ করিয়াছে, তাহাদের এক জনও অবশিষ্ট নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পথে ছিল, এমন সময়ে দায়ূদের নিকটে এই সংবাদ পৌঁছিল, অবশালোম সমস্ত রাজপুত্রকে বধ করিয়াছে, তাহাদের একজনও অবশিষ্ট নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পথে থাকতেই দায়ূদের কানে এই খবর আসল যে, অবশালোম রাজার সব ছেলেদের মেরে ফেলেছে, তাদের একজনও বেঁচে নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পথে থাকতেই দাউদের কানে এই খবর আসল যে, অবশালোম বাদশাহ্‌র সব ছেলেদের হত্যা করেছে, তাদের একজনও বেঁচে নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপুত্রেরা তখনও পথে। ওদিকে দাউদের কাছে সংবাদ চলে গেল যে, অবশালোম সমস্ত রাজপুত্রকে হত্যা করেছে, একজনও রক্ষা পায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার ছেলেরা তখনও নগরীর পথেই রয়েছে| কিন্তু কি ঘটেছে তা রাজা দায়ুদ সংবাদ পেয়ে গেছেন| কিন্তু তিনি এ রকম ভুল সংবাদ পেয়েছিলেন: “অবশালোম রাজার সব ছেলেদেরই হত্যা করেছে এবং একটা ছেলেও বেঁচে নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পথে ছিল, এমন দিনের দায়ূদের কাছে এই সংবাদ পৌঁছালো, “অবশালোম সমস্ত রাজপুত্রকে হত্যা করেছে, তাদের একজনও অবশিষ্ট নেই৷”