2 Samuel 13:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদের ভাই শিমিয়ের পুত্র যোনাদব বললো, আমার মালিক মনে করবেন না যে, সমস্ত রাজকুমার নিহত হয়েছে; কেবল অম্নোন মারা পড়েছে, কেননা যেদিন সে অবশালোমের বোন তামরের ইজ্জত নষ্ট করেছে, সেদিন থেকে অবশালোম কর্তৃক এটা স্থির হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দাউদের ভাই শিমিয়ের ছেলে যোনাদব বলল, “আমার প্রভু মনে করবেন না যে তারা রাজার সব ছেলেকে মেরে ফেলেছে; শুধু অম্নোনই মরেছে। যেদিন অম্নোন অবশালোমের বোন তামরকে ধর্ষণ করল, সেদিন থেকেই অবশালোম এরকম করতে বদ্ধপরিকর ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদের ভ্রাতা শিমিয়ের পুত্র যোনাদব কহিল, আমার প্রভু মনে করিবেন না যে, সমস্ত রাজকুমার হত হইয়াছে; কেবল অম্নোন মরিয়াছে, কেননা যে দিন সে অবশালোমের সহোদরা তামরকে মানভ্রষ্ট করিয়াছে, সেই দিন হইতে অবশালোম কর্ত্তৃক ইহা স্থির হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদের ভ্রাতা শিমিয়ের পুত্র যোনাদব কহিল, আমার প্রভু মনে করিবেন না যে, সমস্ত রাজকুমার হত হইয়াছে; কেবল অম্নোন মরিয়াছে, কেননা যে দিন সে অবশালোমের সহোদরা তামরকে মানভ্রষ্ট করিয়াছে, সেই দিন হইতে অবশালোম কর্তৃক ইহা স্থির হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দায়ূদের ভাই শিমিয়ের ছেলে যোনাদব বলল, “আমার প্রভু মনে করবেন না যে, সব রাজপুত্রদেরই মেরে ফেলা হয়েছে; কেবল অম্নোনকে মারা হয়েছে। এর কারণ হল, যেদিন সে অবশালোমের বোন তামরের ইজ্জত নষ্ট করেছে সেই দিন থেকে অবশালোম এটাই ঠিক করে রেখেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দাউদের ভাই শিমিয়ার ছেলে যোনাদব বলল, “আমার মালিক মনে করবেন না যে, সব রাজপুত্রদেরই হত্যা করা হয়েছে; কেবল অম্নোনকে হত্যা করা হয়েছে। এর কারণ হল, যেদিন সে অবশালোমের বোন তামরের ইজ্জত নষ্ট করেছে সেই দিন থেকে অবশালোম এটাই ঠিক করে রেখেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দাউদের ভাই শিমিয়র ছেলে যোনাদব তাঁকে বলল, মহারাজ, রাজপুত্রদের সবাইকে হত্যা করা হয়েছে একথা মনে করবেন না। একমাত্র অমনোনকেই হত্যা করা হয়েছে। কারণ যেদিন সে অবশালোমের বোন তামরকে মানভ্রষ্ট করেছিল সেদিন থেকেই অবশালোমের মুখ দেখে বোঝা যেত যে, সে একম কিছু একটা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু, তখন যোনাদব, শিমিয়র পুত্র যে দায়ুদের একজন ভাই ছিল, সে বলল, “একথা ভাববেন না যে রাজার সব ছেলেই মারা গেছে| একমাত্র অম্নোনই মারা গেছে| যে দিন অম্নোন তামরকে ধর্ষণ করে সেদিন থেকেই অবশালোম এই ঘটনা ঘটানোর জন্য ফন্দি আঁটছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদের ভাই শিমিয়ের ছেলে যোনাদব বলল, “আমার প্রভু মনে করবেন না যে, সমস্ত রাজকুমার মারা গেছে; শুধু অম্মোন মরেছে, কারণ যে দিন সে অবশালোমের বোন তামরের সম্মান নষ্ট করেছে, সেদিন থেকে অবশালোম এটা ঠিক করে রেখেছিল৷