2 Samuel 13:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অবশালোম পালিয়ে গিয়েছিল। আর যুবক প্রহরী চোখ তুলে নিরীক্ষণ করলো, আর দেখ, পর্বতের পাশ থেকে তার পিছনের দিকের পথ দিয়ে অনেক লোক আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে, অবশালোম পালিয়েছিল। একজন পাহারাদার চোখ তুলে চেয়ে দেখেছিল তার পশ্চিমদিকের পথে প্রচুর লোকজন পাহাড়ের পাশ থেকে নেমে আসছে। সেই পাহারাদার গিয়ে রাজামশাইকে বলল, “আমি দেখলাম হরোনয়ীমের দিক থেকে পাহাড়ের ঢাল বেয়ে কিছু লোক নেমে আসছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অবশালোম পলায়ন করিয়াছিল। আর যুবক প্রহরী চক্ষু তুলিয়া নিরীক্ষণ করিল, আর দেখ, পর্ব্বতের পার্শ্ব হইতে তাহার পশ্চাৎ দিকের পথ দিয়া অনেক লোক আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অবশালোম পলায়ন করিয়াছিল। আর যুবক প্রহরী চক্ষু তুলিয়া নিরীক্ষণ করিল, আর দেখ, পর্বতের পার্শ্ব হইতে তাহার পশ্চাৎ দিকের পথ দিয়া অনেক লোক আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে অবশালোম পালিয়ে গিয়েছিল। যে লোকটি রাজার পাহারাদার ছিল সে চেয়ে দেখল যে, পাহাড়ের পাশ থেকে তার পিছনের রাস্তা দিয়ে অনেক লোক আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে অবশালোম পালিয়ে গিয়েছিল। যে লোকটি বাদশাহ্র পাহারাদার ছিল সে চেয়ে দেখল যে, পাহাড়ের পাশ থেকে তার পিছনের রাস্তা দিয়ে অনেক লোক আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদিকে, অবশালোম পালিয়ে গেল। এমন সময় প্রহরী দেখতে পেল, পাহাড়ের গা বেয়ে হরনায়িমের রাস্তা দিয়ে অনেক লোক আসছে। সে গিয়ে রাজাকে এ খবর জানাল এবং বলল, পাহাড়ের গা বেয়ে হরনায়িমের রাস্তা দিয়ে অনেক লোককে আসতে দেখলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম দৌড়ে পালিয়ে গেল| নগরীর প্রাচীরে একজন প্রহরী দাঁড়িয়েছিল| সে দেখল পাহাড়ের ওদিক থেকে বহু লোকজন আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অবশালোম পালিয়ে গিয়েছিল৷ আর যুবক পাহারাদার চোখ তুলে ভালো করে দেখল, আর দেখ, পাহাড়ের পাশ থেকে তার পিছনের দিকের রাস্তা দিয়ে অনেক লোক আসছে৷