2 Samuel 13:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কথা শেষ হওয়া মাত্র, দেখ, রাজপুত্ররা উপস্থিত হয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বাদশাহ্‌ ও তাঁর সমস্ত গোলামও ভীষণভাবে কাঁদতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার কথা শেষ হতে না হতেই, রাজপুত্রেরা জোর গলায় কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছে গেল। রাজা ও তাঁর কর্মচারীরাও জোর গলায় কাঁদতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার কথা শেষ হইবামাত্র, দেখ, রাজপুত্রগণ উপস্থিত হইয়া উচ্চৈঃস্বরে রোদন করিল, এবং রাজা ও তাঁহার সমস্ত দাসও অতিশয় রোদন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কথা শেষ হইবা মাত্র, দেখ, রাজপুত্রগণ উপস্থিত হইয়া উচ্চৈঃস্বরে রোদন করিল, এবং রাজা ও তাঁহার সমস্ত দাসও অতিশয় রোদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার কথা শেষ হওয়ার সংগে সংগেই রাজার ছেলেরা এসে জোরে জোরে কাঁদতে লাগল। রাজা ও তাঁর সব কর্মচারীরাও খুব কাঁদতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার কথা শেষ হওয়ার সংগে সংগেই বাদশাহ্‌র ছেলেরা এসে জোরে জোরে কাঁদতে লাগল। বাদশাহ্‌ ও তাঁর সব কর্মচারীরাও খুব কাঁদতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজপুত্রেরা এসে ঘরে ঢুকল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। রাজা ও তাঁর পারিষদেরাও সবাই কান্নায় ভেঙ্গে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাদব এই কথা বলার প্রায় সঙ্গে সঙ্গেই রাজার পুত্ররা এসে পড়ল| তারা উচ্চস্বরে কাঁদছিল| দায়ুদ এবং তাঁর সব আধিকারিকরাও কাঁদতে শুরু করে দিল| তারা সকলে উথালি পাথালি হয়ে কাঁদল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, দেখ, রাজপুত্ররা উপস্থিত হয়ে খুব জোর কান্নাকাটি করল৷ এবং রাজা ও তাঁর সমস্ত দাসেরাও অনেক কাঁদল৷