2 Samuel 13:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ দাউদ অবশালোমের কাছে যাবার আকাঙক্ষা প্রকাশ করলেন; কেননা অম্নোন মারা গেছে জেনে তিনি তার বিষয়ে সান্ত্বনা পেয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদ অবশালোমের কাছে যাওয়ার জন্য খুব আকাঙ্ক্ষিত হলেন, কারণ অম্নোনের মৃত্যুর বিষয়ে তিনি সান্তনা পেয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ রাজা অবশালোমের কাছে যাইবার আকাঙ্ক্ষা করিলেন; কেননা অম্নোন মরিয়া গিয়াছে জানিয়া তিনি তাহার বিষয়ে সান্ত্বনা প্রাপ্ত হইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ রাজা অবশালোমের কাছে যাইবার আকাঙ্ক্ষা করিলেন; কেননা অম্নোন মরিয়া গিয়াছে জানিয়া তিনি তাহার বিষয়ে সান্ত্বনা প্রাপ্ত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার কাছে যাবার জন্য রাজা দায়ূদের খুব ইচ্ছা হল, কারণ অম্নোনের মৃত্যুর বিষয়ে রাজা সান্ত্বনা পেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার কাছে যাবার জন্য বাদশাহ্ দাউদের খুব ইচ্ছা হল, কারণ অম্নোনের মৃত্যুর বিষয়ে বাদশাহ্ সান্ত্বনা পেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত অমনোনের জন্য দাউদের শোকের আবেগ কমে এলে পুত্র অবশালোমের জন্য তাঁর মন আকুল হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনের মৃত্যুতে রাজা দায়ুদকে সান্ত্বনা দেওয়া হয়েছিল কিন্তু তিনি অবশালোমের অভাব প্রচণ্ডভাবে অনুভব করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ রাজা অবশালোমের কাছে যাবার ইচ্ছা করলেন, কারণ অম্মোন মারা গেছে জেনে তিনি তার বিষয়ে সান্ত্বনা পেয়েছিলেন৷