2 Samuel 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে অম্নোনকে বললো, রাজপুত্র। তুমি দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছ কেন? আমাকে কি বলবে না? অম্নোন তাকে বললো, আমি আমার ভাই অবশালোমের বোন তামরকে ভালবাসি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে অম্নোনকে জিজ্ঞাসা করল, “হে রাজার ছেলে, তোমাকে দিনের পর দিন কেন এত বিমর্ষ দেখাচ্ছে? তুমি কি আমাকে বলবে না?” অম্নোন তাকে বলল, “আমি আমার ভাই অবশালোমের বোন তামরের প্রেমে পড়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে অম্নোনকে কহিল, রাজপুত্র! তুমি দিন দিন এমন কৃশ হইতেছ কেন? আমাকে কি বলিবে না? অম্নোন তাহাকে কহিল, আমি আপন ভ্রাতা অবশালোমের সহোদরা তামরকে ভালবাসি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে অম্নোনকে কহিল, রাজপুত্র! তুমি দিন দিন এমন কৃশ হইতেছ কেন? আমাকে কি বলিবে না? অম্নোন তাহাকে কহিল, আমি আপন ভ্রাতা অবশালোমের সহোদরা তামরকে ভালবাসি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে অম্নোনকে বলল, “রাজপুত্র, তুমি দিন দিন এত রোগা হয়ে যাচ্ছ কেন? তুমি কি আমাকে তা বলবে না?” অম্নোন তাকে বলল, “আমার ভাই অবশালোমের বোন তামরকে আমি ভালবাসি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে অম্নোনকে বলল, “রাজপুত্র, তুমি দিন দিন এত রোগা হয়ে যাচ্ছ কেন? তুমি কি আমাকে তা বলবে না?” অম্নোন তাকে বলল, “আমার ভাই অবশালোমের বোন তামরকে আমি ভালবাসি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে অম্নোনকে বলল, তুমি রাজার ছেলে।তুমি কেন দিনের পর দিন এভাবে বিমর্ষ হয়ে পড়ছ? কি ব্যাপার? আমাকে বল। সে বলল, আমার সৎভাই অবশোলোমের বোন তামরকে আমি ভালবাসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাদব তাকে বলল, “প্রতিদিনই তুমি রোগা হয়ে যাচ্ছ! তুমি তো রাজার পুত্র| তোমার তো খাওয়ার অভাব নেই, তাহলে কেন তোমার স্বাস্থ্য খারাপ হচ্ছে? আমাকে বল!” অম্নোন যোনাদবকে বলল, “আমি তামরকে ভালোবাসি| কিন্তু সে আমার ভাই অবশালোমের বোন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে অম্মোনকে বলল, “রাজপুত্র, তুমি দিন দিন এত রোগা হয়ে যাচ্ছ কেন? আমাকে কি বলবে না?” অম্মোন তাকে বলল, “আমি নিজের ভাই অবশালোমের বোন তামরকে ভালবাসি৷”