2 Samuel 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অম্নোন অসুস্থতার ভান করে পড়ে রইলো; তাতে বাদশাহ্‌ তাকে দেখতে আসলে অম্নোন বাদশাহ্‌কে বললো, আরজ করি, আমার বোন তামর এসে আমার সাক্ষাতে কয়েকটি পিঠা প্রস্তুত করে দিক; আমি তার হাতে ভোজন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই অম্নোন শুয়ে পড়েছিল ও অসুস্থ হওয়ার ভান করল। রাজামশাই যখন তাকে দেখতে এলেন, অম্নোন তাঁকে বলল, “আমি চাই, আমার বোন তামর এসে আমার সামনেই কয়েকটি বিশেষ ধরনের রুটি তৈরি করে দিক, যেন আমি তার হাত থেকেই সেগুলি খেতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অম্নোন পীড়ার ভাণ করিয়া পড়িয়া রহিল; তাহাতে রাজা তাহাকে দেখিতে আসিলে অম্নোন রাজাকে কহিল, বিনয় করি, আমার ভগিনী তামর আসিয়া আমার সাক্ষাতে খান দুই পিষ্টক প্রস্তুত করিয়া দিউক, আমি তাহার হস্তে ভোজন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অম্নোন পীড়ার ভাণ করিয়া পড়িয়া রহিল; তাহাতে রাজা তাহাকে দেখিতে আসিলে অম্নোন রাজাকে কহিল, বিনয় করি, আমার ভগিনী তামর আসিয়া আমার সাক্ষাতে খান দুই পিষ্টক প্রস্তুত করিয়া দিউক, আমি তাহার হস্তে ভোজন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্নোন অসুখের ভান করে শুয়ে রইল। রাজা তাকে দেখতে আসলে পর সে বলল, “দয়া করে আমার বোন তামরকে পাঠাবেন যেন সে এসে আমার সামনে কয়েকটা পিঠা তৈরী করে। আমি তার হাত থেকে তা খেতে চাই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্নোন অসুখের ভান করে শুয়ে রইল। বাদশাহ্‌ তাকে দেখতে আসলে পর সে বলল, “দয়া করে আমার বোন তামরকে পাঠাবেন যেন সে এসে আমার সামনে কয়েকটা পিঠা তৈরী করে। আমি তার হাত থেকে তা খেতে চাই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার কথামত অমনোন অসুস্থতার ভাণ করে শুয়ে রইল। রাজা দাউদ তাকে দেখতে এলে সে তাঁকে বলল, দয়া করে আমার বোন তামরকে আমার কাছে পাঠিয়ে দিন। সে যেন আমার সামনে বসে খাবার তৈরী করে দেয়। আমি তার হাতে খেতে চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর অম্নোন বিছানায় শুয়ে পড়ে অসুস্থতার ভান করল| রাজা দায়ুদ তাকে দেখতে এলেন| অম্নোন রাজা দায়ুদকে বলল, “আমার বোন তামরকে আমার কাছে আসতে দিন| আমার সামনে তাকে দুটো পিঠে বানাতে দিন| তারপর আমি ওর হাতেই পিঠে খাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অম্মোন অসুস্থতার ভাণ করে পড়ে রইল; তাতে রাজা তাকে দেখতে এলে অম্মোন রাজাকে বলল, “অনুরোধ করি, আমার বোন তামর এসে আমার সামনে দুটো পিঠে তৈরী করে দিক, আমি তার হাতে খাবো৷”