2 Samuel 13:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তামর তার ভাই অম্নোনের বাড়িতে গেল; তখন সে শুয়ে ছিল। পরে তামর সুজি নিয়ে ছেনে তার সাক্ষাতে পিঠা প্রস্তুত করে পাক করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তামর তার দাদা অম্নোনের বাসায় গেল। সে তখন শুয়েছিল। তামর কিছুটা আটা মেখে অম্নোনের চোখের সামনেই রুটি বানিয়ে সেগুলি সেঁকে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তামর আপন ভ্রাতা অম্মোনের গৃহে গেল; তখন সে শুইয়াছিল। পরে তামর সূজী লইয়া ছানিয়া তাহার সাক্ষাতে পিষ্টক প্রস্তুত করিয়া পাক করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তামর আপন ভ্রাতা অম্নোনের গৃহে গেল; তখন সে শুইয়াছিল। পরে তামর সুজি লইয়া ছানিয়া তাহার সাক্ষাতে পিষ্টক প্রস্তুত করিয়া পাক করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে তামর তার ভাই অম্নোনের ঘরে গেল। সে তখন শুয়ে ছিল। তামর তার সামনেই ময়দা নিয়ে মেখে পিঠা তৈরী করে সেঁকে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তামর তার ভাই অম্নোনের ঘরে গেল। সে তখন শুয়ে ছিল। তামর তার সামনেই ময়দা নিয়ে মেখে পিঠা তৈরী করে সেঁকে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই তামর অম্নোনের ঘরে গেল। গিয়ে দেখল, সে শুয়ে আছে। তামর তখন তার সামনে বসে ময়দা মেখে পিঠে তৈরী করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তামর তার ভাই অম্নোনের বাড়ী গেল| অম্নোন বিছানায় শুয়ে ছিল| তামর এক তাল ময়দা নিয়ে দু হাতে মেখে পিঠে তৈরী করল| সে যখন এই সব করছিল তখন অম্নোন দেখছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তামর নিজের ভাই অম্মোনের ঘরে গেল; তখন সে শুয়েছিল৷ পরে তামর সূজি নিয়ে মেখে তার সামনে পিঠে তৈরী করল;