2 Samuel 14:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই স্ত্রী বললো, নিবেদন করি, বাদশাহ্‌ আপনার আল্লাহ্‌ মাবুদকে স্মরণ করুন, যেন রক্তের প্রতিশোধদাতা আর বিনাশ না করে; নতুবা তারা আমার পুত্রকে বিনষ্ট করবে। বাদশাহ্‌ বললেন, জীবন্ত মাবুদের কসম, তোমার পুত্রের একটি কেশও ভূমিতে পড়বে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে বলল, “তবে মহারাজ তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করুন, যেন রক্তের প্রতিশোধকারী আর সর্বনাশ করতে না পারে, ও আমার ছেলেও যেন না মরে।” “জীবন্ত সদাপ্রভুর দিব্যি,” তিনি বললেন, “তোমার ছেলের মাথার একটি চুলও মাটিতে পড়বে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে স্ত্রী কহিল, নিবেদন করি, মহারাজ আপন ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করুন, যেন রক্তের প্রতিশোধদাতা আর বিনাশ না করে; নতুবা তাহারা আমার পুত্রকে বিনষ্ট করিবে। রাজা কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমার পুত্রের একটী কেশও ভূমিতে পড়িবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্ত্রী কহিল, নিবেদন করি, মহারাজ আপন ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করুন, যেন রক্তের প্রতিশোধদাতা আর বিনাশ না করে; নতুবা তাহারা আমার পুত্রকে বিনষ্ট করিবে। রাজা কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমার পুত্রের একটি কেশও ভূমিতে পড়িবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি বলল, “মহারাজ তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামে দিব্য করুন যেন রক্তের প্রতিশোধ গ্রহণকারী আর সর্বনাশ না করে। তা না হলে সে আমার ছেলেকে মেরে ফেলবে।” রাজা বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমার ছেলের একটা চুলও মাটিতে পড়বে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি বলল, “মহারাজ তাঁর মাবুদ আল্লাহ্‌র নামে কসম খান যেন রক্তের প্রতিশোধ গ্রহণকারী আর সর্বনাশ না করে। তা না হলে সে আমার ছেলেকে মেরে ফেলবে।” বাদশাহ্‌ বললেন, “আল্লাহ্‌র কসম, তোমার ছেলের একটা চুলও মাটিতে পড়বে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন বলল, মহারাজ, কৃপা করে আপনি আপনার প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, যাতে আমার এক ছেলের প্রতিশোধ নিতে গিয়ে আমার অন্য ছেলেটিকে হত্যা করে অপরাধ না করে। দাউদ বললেন, সদা জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য কেউ তোমার ছেলের মাথার একটি চুল পর্যন্ত ছুঁতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহিলা বলল, “আপনার প্রভু ঈশ্বরের নামে শপথ করে বলুন যে আপনি সেই সব লোকদের বাধা দেবেন| তারা আমার পুত্রকে তার ভাইকে হত্যা করার জন্য শাস্তি দিতে চাইছে| আপনি শপথ করুন যে ঐ লোকদের আপনি আমার পুত্রকে হত্যা করতে দেবেন না|” দায়ুদ বললেন, “অস্তিত্বময় প্রভুর নামে শপথ নিয়ে বলছি, কেউ তোমার পুত্রের ক্ষতি করতে পারবে না| এমনকি তার মাথার একটা চুলও মাটিতে পড়বে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই মহিলা বলল, “প্রার্থনা করি, মহারাজ নিজের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করুন, যেন রক্তের প্রতিশোধদাতা আর ধ্বংস না করে;” নাহলে তারা আমার ছেলেকে হত্যা করবে৷ রাজা বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তোমার ছেলের একটা চুলও মাটিতে পরবে না৷”