2 Samuel 14:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্ত্রী বললো, তবে আল্লাহ্র লোকের বিপক্ষে আপনি কেন সেরকম সঙ্কল্প করছেন? ফলে এই কথা বলাতে বাদশাহ্ এক রকম দোষী হয়ে পড়লেন, যেহেতু বাদশাহ্ তাঁর নির্বাসিত সন্তানটি ফিরিয়ে আনছেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহিলাটি বলল, “তবে কেন আপনি ঈশ্বরের প্রজাদের বিরুদ্ধে এরকম এক কৌশল অবলম্বন করলেন? মহারাজ যখন এরকম বলছেন, তিনি কি তখন নিজেকেই দোষী করে তুলছেন না, কারণ মহারাজ যে নিজেই তাঁর নির্বাসিত ছেলেকে ফিরিয়ে আনেননি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্ত্রী কহিল, তবে ঈশ্বরের প্রজার বিপক্ষে আপনি কেন সেইরূপ সঙ্কল্প করিতেছেন? ফলে এই কথা বলাতে মহারাজ এক প্রকার দোষী হইয়া পড়িলেন, যেহেতু মহারাজ আপনার নির্ব্বাসিত [সন্তানটী] ফিরাইয়া আনিতেছেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্ত্রী কহিল, তবে ঈশ্বরের প্রজার বিপক্ষে আপনি কেন সেইরূপ সঙ্কল্প করিতেছেন? ফলে এই কথা বলাতে মহারাজ এক প্রকার দোষী হইয়া পড়িলেন, যেহেতু মহারাজ আপনার নির্বাসিত [সন্তানটি] ফিরাইয়া আনিতেছেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি বলল, “তাহলে আপনি ঈশ্বরের লোকদের বিরুদ্ধে সেই রকম একটা কাজ করবার মতলব করেছেন কেন? মহারাজ যখন এই রকম কথা বলেন তখন কি তিনি নিজেকেই দোষী করছেন না? তিনি তো দেশ থেকে বের করে দেওয়া তাঁর ছেলেটিকে ফিরিয়ে আনছেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি বলল, “তাহলে আপনি আল্লাহ্র বান্দাদের বিরুদ্ধে সেই রকম একটা কাজ করবার মতলব করেছেন কেন? মহারাজ যখন এই রকম কথা বলেন তখন কি তিনি নিজেকেই দোষী করছেন না? তিনি তো দেশ থেকে বের করে দেওয়া তাঁর ছেলেটিকে ফিরিয়ে আনছেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল,মহারাজ, তাহলে আপনি কেন ঈশ্বরের প্রজার উপর সেই একই অন্যায় করছেন? নির্বাসিত পুত্রকে ফিরিয়ে না এনে মহারাজ নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই মহিলা বলল, “কেন আপনি ঈশ্বরের লোকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন? হ্যাঁ, যখন আপনি এই ধরণের কথাবার্তা বলেন তখন আপনি বুঝিয়ে দেন যে আপনি অপরাধী| কেন? কারণ যে সন্তানকে আপনি ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন, তাকে আপনি ঘরে ফিরিয়ে আনেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মহিলা বলল, “তবে ঈশ্বরের প্রজার বিরুদ্ধে আপনি কেন সেরকম পরিকল্পনা করছেন?” ফলে এই কথা বলাতে মহারাজ এক প্রকার দোষী হয়ে পড়লেন, যেহেতুক মহারাজ আপনার নির্বাসিত সন্তানটিকে ফিরিয়ে আনছেন না৷