2 Samuel 14:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমি যে আমার মালিক বাদশাহ্র কাছে নিবেদন করতে এলাম, তার কারণ এই; লোকেরা আমাকে ভয় ধরিয়ে দিয়েছিল; তাই আপনার বাঁদী মনে মনে বললো, আমি বাদশাহ্র কাছে নিবেদন করবো; হতে পারে, বাদশাহ্ তাঁর বাঁদীর নিবেদন অনুসারে কাজ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন আমার প্রভু মহারাজের কাছে আমি একথাই বলতে এসেছি, কারণ লোকেরা আমাকে ভয় দেখিয়েছিল। আপনার দাসী ভেবেছিল, ‘আমি মহারাজের কাছে একথা বলব; হয়তো তিনি তাঁর দাসীর প্রার্থনা মঞ্জুর করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমি যে আপন প্রভু মহারাজের কাছে নিবেদন করিতে আসিলাম, তাহার কারণ এই; লোকেরা আমার ভয় জন্মাইয়াছিল; তাই আপনার দাসী কহিল, আমি মহারাজের কাছে নিবেদন করিব; হইতে পারে, মহারাজ আপন দাসীর নিবেদনানুসারে কার্য্য করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমি যে আপন প্রভু মহারাজের কাছে নিবেদন করিতে আসিলাম, তাহার কারণ এই; লোকেরা আমার ভয় জন্মাইয়াছিল; তাই আপনার দাসী কহিল, আমি মহারাজের কাছে নিবেদন করিব; হইতে পারে, মহারাজ আপন দাসীর নিবেদনানুসারে কার্য করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লোকেরা আমাকে ভয় ধরিয়ে দিয়েছিল বলে আমার প্রভু মহারাজকে আমি এই কথা বলতে এসেছি। আমি ভেবেছিলাম যে, আমি রাজার সংগে কথা বলে দেখব; হয়তো তিনি আমার কথা শুনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লোকেরা আমাকে ভয় ধরিয়ে দিয়েছিল বলে আমার প্রভু মহারাজকে আমি এই কথা বলতে এসেছি। আমি ভেবেছিলাম যে, আমি বাদশাহ্র সংগে কথা বলে দেখব; হয়তো তিনি আমার কথা শুনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মহারাজ, লোকেরা আমায় হুমকি দিচ্ছে, তাই ভয়ে আমি আপনার কাছে সেকথা জানাতে এসেছি, এবং আশা করে এসেছি আমার আবেদন আপনি মঞ্জুর করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার মনিব এবং রাজা এই কথাই আমি আপনাকে বলতে এসেছি| কেন? কারণ লোকরা আমাকে ভয় পাইয়ে দিয়েছে| আমি নিজেকেই বললাম, ‘আমি রাজার সঙ্গে কথা বলব| হয়তো রাজা আমাকে সাহায্য করতে পারবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমি যে নিজের প্রভু মহারাজের কাছে প্রার্থনা করতে আসলাম, তার কারণ এই; লোকেরা আমার ভয় জন্মিয়েছিল; তাই আপনার দাসী বলল, “আমি মহারাজের কাছে প্রার্থনা করব; হতে পারে, মহারাজ নিজের দাসীর প্রার্থনা অনুসারে কাজ করবেন৷