2 Samuel 14:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পুত্রের সঙ্গে আমাকে আল্লাহ্‌র অধিকার থেকে উচ্ছিন্ন করতে যে চেষ্টা করে, তার হাত থেকে আপনার বাঁদীকে উদ্ধার করতে বাদশাহ্‌ অবশ্য মনোযোগ দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হয়তো মহারাজ তাঁর দাসীকে সেই লোকটির হাত থেকে রক্ষা করতে রাজি হবেন, যে ঈশ্বরের উত্তরাধিকার থেকে আমাকে ও আমার ছেলে—দুজনকেই বঞ্চিত করতে চাইছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পুত্রের সহিত আমাকে ঈশ্বরের অধিকার হইতে উচ্ছিন্ন করিতে যে চেষ্টা করে, তাহার হস্ত হইতে আপনার দাসীকে উদ্ধার করিতে মহারাজ অবশ্য মনোযোগ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পুত্রের সহিত আমাকে ঈশ্বরের অধিকার হইতে উচ্ছিন্ন করিতে যে চেষ্টা করে, তাহার হস্ত হইতে আপনার দাসীকে উদ্ধার করিতে মহারাজ অবশ্য মনোযোগ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে ও আমার ছেলেকে ঈশ্বরের সম্পত্তি থেকে, অর্থাৎ তাঁর নিজের লোকদের মধ্য থেকে সরিয়ে ফেলবার জন্য যে লোকটি চেষ্টা করছে তার হাত থেকে মহারাজ হয়তো আমাকে উদ্ধার করতে রাজী হবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে ও আমার ছেলেকে আল্লাহ্‌র সম্পত্তি থেকে, অর্থাৎ তাঁর নিজের বান্দাদের মধ্য থেকে সরিয়ে ফেলবার জন্য যে লোকটি চেষ্টা করছে তার হাত থেকে মহারাজ হয়তো আমাকে উদ্ধার করতে রাজী হবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে আমাকে ও আমার পুত্রকে হত্যা করে ইসরায়েল জাতির মধ্যে থেকে আমাদের মুছে ফেলতে চায়, ঈশ্বরদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তার হাত থেকে আপনার এই দাসীকে উদ্ধার করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আমার কথা শুনবেন এবং যারা আমাকে ও আমার পুত্রকে মেরে ফেলতে চাইছে তাদের হাত থেকে আমাদের রক্ষা করবেন| ঈশ্বর আমাদের যা দিয়েছিলেন, সেই লোকটি তা পাওয়া থেকে আমাদের বঞ্চিত করতে চায়|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ছেলের সঙ্গে আমাকে ঈশ্বরের অধিকার থেকে উচ্ছেদ করতে যে চেষ্টা করে, তার হাত থেকে আপনার দাসীকে রক্ষা করতে মহারাজ অবশ্যই মনোযোগ করবেন৷”