2 Samuel 14:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার বাঁদী বলছে, আমার মালিক বাদশাহ্র কথা সান্ত্বনাযুক্ত হোক, কেননা ভাল-মন্দ বিবেচনা করতে আমার মালিক বাদশাহ্ আল্লাহ্র ফেরেশতার মত; আর আপনার আল্লাহ্ মাবুদ আপনার সহবর্তী থাকুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন আপনার দাসী আমি বলছি, ‘আমার প্রভু মহারাজের কথাই যেন আমার উত্তরাধিকার সুরক্ষিত করে, কারণ ভালোমন্দ বিচার করার ক্ষেত্রে আমার প্রভু মহারাজ ঈশ্বরের এক দূতের মতোই। আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সঙ্গেই থাকুন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার দাসী কহিল, আমার প্রভু মহারাজের বাক্য শান্তিকর হউক, কেননা ভাল মন্দ বিবেচনা করিতে আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের তুল্য; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সহবর্ত্তী থাকুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার দাসী কহিল, আমার প্রভু মহারাজের বাক্য শান্তিকর হউক, কেননা ভাল-মন্দ বিবেচনা করিতে আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের তুল্য; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সহবর্তী থাকুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন আপনার দাসী আমি বলছি যে, আমার মহারাজের কথা যেন আমাকে শান্তি দেয়, কারণ ভাল-মন্দ বিচার করতে আমার প্রভু মহারাজ ঈশ্বরের একজন দূতের মতই। আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সংগে থাকুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন আপনার বাঁদী আমি বলছি যে, আমার মহারাজের কথা যেন আমাকে শান্তি দেয়, কারণ ভাল-মন্দ বিচার করতে আমার প্রভু মহারাজ আল্লাহ্র একজন ফেরেশতার মতই। আপনার মাবুদ আল্লাহ্ আপনার সংগে থাকুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানতাম প্রভু মহারাজের প্রতিজ্ঞা আমার ভরসা। মহারাজ ঈশ্বরের দূতের মত। তিনি ভালমন্দ বিচারে সক্ষম। প্রভু পরমেশ্বর আপনার সহায় হোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানি আমার মনিব রাজার কথা আমাকে স্বস্তি দেবে, কারণ আপনি ঈশ্বরের দূতের মত| আপনি ভাল এবং মন্দ দুটো বিষয়েই অবগত আছেন এবং প্রভু, আপনার ঈশ্বর আপনার সঙ্গেই উপস্থিত আছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার দাসী বলল, “আমার প্রভু মহারাজের কথা শান্তিপূর্ণ হোক, কারণ ভাল মন্দ বিবেচনা করতে আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের মত; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সঙ্গে সঙ্গে থাকুন৷”