2 Samuel 14:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ জবাবে স্ত্রীলোকটিকে বললেন, আরজ করি, তোমাকে যা জিজ্ঞাসা করবো, তা আমার কাছ থেকে গোপন করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই মহিলাটিকে বললেন, “আমি যে প্রশ্নটি তোমাকে করতে চলেছি, সেটির উত্তর আমার কাছে লুকিয়ো না।” “আমার প্রভু মহারাজ বলুন,” মহিলাটি বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা উত্তর করিয়া স্ত্রীলোকটীকে কহিলেন, বিনয় করি, তোমাকে যাহা জিজ্ঞাসা করিব, তাহা আমা হইতে গোপন করিও না। সে স্ত্রী কহিল, আমার প্রভু মহারাজ বলুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা উত্তর করিয়া স্ত্রীলোকটিকে কহিলেন, বিনয় করি, তোমাকে যাহা জিজ্ঞাসা করিব, তাহা আমা হইতে গোপন করিও না। সেই স্ত্রী কহিল, আমার প্রভু মহারাজ বলুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা সেই স্ত্রীলোকটিকে বললেন, “আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তার উত্তর তুমি আমার কাছ থেকে গোপন কোরো না।” স্ত্রীলোকটি বলল, “আমার প্রভু মহারাজ বলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ সেই স্ত্রীলোকটিকে বললেন, “আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তার জবাব তুমি আমার কাছ থেকে গোপন কোরো না।” স্ত্রীলোকটি বলল, “আমার প্রভু মহারাজ বলুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন তাকে বললেন, দেখ, আমি তোমাকে যা জিজ্ঞাসা করব, বলবে, লুকাবে না। সে বলল, বলুন, প্রভু মহারাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ প্রত্যুত্তরে সেই মহিলাকে বললেন, “আমি যে প্রশ্ন করব তুমি অবশ্যই তার উত্তর দেবে|” মহিলাটি বলল, “হে গুরু, আমার রাজা, আপনার প্রশ্ন করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা উত্তর দিয়ে মহিলাটাকে বললেন, “অনুরোধ করি, তোমাকে যা জিজ্ঞাসা করব, তা আমার থেকে গোপন করো না৷” সেই মহিলা বলল, “আমার প্রভু মহারাজ বলুন৷”