2 Samuel 14:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই বিষয়ে বর্তমান অবস্থার একটা পরিবর্তন আনাবার জন্য আপনার গোলাম যোয়াব এই কাজ করেছেন; যা হোক, আমার প্রভু দুনিয়ার সমস্ত বিষয় জানতে আল্লাহ্‌র ফেরেশতার মতই বুদ্ধিমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বর্তমান পরিস্থিতি বদলানোর জন্যই আপনার দাস যোয়াব এসব করলেন। আমার প্রভু, ঈশ্বরের একজন দূতের মতোই জ্ঞানী—দেশে যা যা হয়, তিনি সেসব জানেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বিষয়ের নূতন আকার দেখাইবার জন্য আপনার দাস যোয়াব এই কর্ম্ম করিয়াছেন; যাহা হউক, আমার প্রভু পৃথিবীস্থ সমস্ত বিষয় জানিতে ঈশ্বরের দূতের ন্যায় বুদ্ধিমান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বিষয়ের নূতন আকার দেখাইবার জন্য আপনার দাস যোয়াব এই কর্ম করিয়াছেন; যাহা হউক, আমার প্রভু পৃথিবীস্থ সমস্ত বিষয় জানিতে ঈশ্বরের দূতের ন্যায় বুদ্ধিমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থার মোড় ঘুরিয়ে দেবার জন্যই আপনার দাস যোয়াব এই কাজ করেছেন। দেশে কি হচ্ছে না হচ্ছে তা আমার প্রভু জানেন। তাঁর জ্ঞান ঈশ্বরের দূতের মতই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থার মোড় ঘুরিয়ে দেবার জন্যই আপনার গোলাম যোয়াব এই কাজ করেছেন। দেশে কি হচ্ছে না হচ্ছে তা আমার মালিক জানেন। তাঁর জ্ঞান আল্লাহ্‌র ফেরেশতার মতই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিস্থিতিকে সহজ করার জন্যই তিনি একাজ করেছেন। আমার প্রভু বিজ্ঞ। ঈশ্বরের দূতের মতই তাঁর প্রজ্ঞা। এ পৃথিবীর কোন কিছুই তাঁর অজানা নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব এই কাজগুলি করেছে যাতে আপনি এই ঘটনাগুলিকে অন্যভাবে দেখতে পান| হে আমার মনিব, আপনি ঈশ্বরের দূতের মতই জ্ঞানী| এই পৃথিবীতে যা যা ঘটে আপনি তার সবই জানেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বিষয়ে নতুন আকার দেখাবার জন্য আপনার দাস যোয়াব এই কাজ করেছেন; যাই হোক, আমার প্রভু পৃথিবীর সমস্ত বিষয় জানতে ঈশ্বরের দূতের মত বুদ্ধিমান৷”