2 Samuel 14:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ যোয়াবেকে বললেন, এখন দেখ, আমিই এই কাজ করেছি; অতএব যাও, সেই যুবক অবশালোমকে আবার ফিরিয়ে নিয়ে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই যোয়াবকে বললেন, “ঠিক আছে, আমি এরকমই করব। যাও, সেই যুবক অবশালোমকে ফিরিয়ে নিয়ে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা যোয়াবকে কহিলেন, এখন দেখ, আমিই এ কার্য্য করিয়াছি; অতএব যাও, সেই যুবক, অবশালোমকে আবার আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা যোয়াবকে কহিলেন, এখন দেখ, আমিই এই কার্য করিয়াছি; অতএব যাও, সেই যুবক, অবশালোমকে আবার আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে রাজা যোয়াবকে বললেন, “বেশ ভাল, আমি তোমার অনুরোধ রাখলাম। তুমি গিয়ে যুবক অবশালোমকে নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বাদশাহ্‌ যোয়াবকে বললেন, “খুব ভাল, আমি তোমার অনুরোধ রাখলাম। তুমি গিয়ে যুবক অবশালোমকে নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে রাজা যোয়াবকে বললেন, আমি ঠিক করেছি, তুমি যাচাও,তাই-ই করব। যাও, যুবক অবশালোমকে ফিরিয়ে আন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যোয়াবকে বললেন, “দেখ, আমি যা প্রতিজ্ঞা করেছি, আমি তাই করব| তরুণ অবশালোমকে ফিরিয়ে নিয়ে এস|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা যোয়াবকে বললেন, “এখন দেখ, আমিই এই কাজ করছি; অতএব যাও, সেই যুবক অবশালোমকে আবার আন৷”