2 Samuel 14:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত ইসরাইলের মধ্যে অবশালোমের মত এত সুন্দর আর কেউ ছিল না; সে আপদমস্তক নিখুঁত ও সুন্দর ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত ইস্রায়েলের মধ্যে আর কেউ অবশালোমের মতো তার অপরূপ সুন্দর রূপের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য হয়নি। তার মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত কোথাও একটুও খুঁত ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত ইস্রায়েলের মধ্যে অবশালোমের তুল্য সৌন্দর্য্যে অতি প্রশংসনীয় কেহ ছিল না; তাহার পায়ের তালু হইতে মাথার তালু পর্য্যন্ত নির্দ্দোষ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত ইস্রায়েলের মধ্যে অবশালোমের তুল্য সৌন্দর্যে অতি প্রশংসনীয় কেহ ছিল না; তাহার পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত নির্দোষ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সারা ইস্রায়েল দেশে অবশালোমের মত এত সুন্দর আর কেউ ছিল না। সুন্দর চেহারার জন্য সে সকলের চেয়ে বেশী প্রশংসা পেত। তার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত কোথাও কোন খুঁত ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সারা ইসরাইল দেশে অবশালোমের মত এত সুন্দর আর কেউ ছিল না। সুন্দর চেহারার জন্য সে সকলের চেয়ে বেশী প্রশংসা পেত। তার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত কোথাও কোন খুঁত ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা ইসরায়েলের মধ্যে অবশালোমের মত রূপবান কেউ ছিল না।তার পা থেকে মাথা পর্যন্ত সব নিখুঁত সুন্দর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোক অবশালোমের সৌন্দর্য্যের প্রশংসা করত| অবশালোমের মত সুদর্শন গোটা ইস্রায়েলে কেউ ছিল না| পা থেকে মাথা পর্যন্ত অবশালোমের কোথাও কোন খুঁত ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত ইস্রায়েলের মধ্যে অবশালোমের মত সৌন্দর্য্যেও খুব প্রশংসনীয় কেউ ছিল না; তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত নিখুঁত ছিল৷