2 Samuel 14:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াব বাদশাহ্র কাছে গিয়ে তাঁকে সেই কথা জানালে বাদশাহ্ অবশালোমকে ডেকে পাঠালেন; তাতে সে বাদশাহ্র কাছে গিয়ে বাদশাহ্র সম্মুখে ভূমিতে উবুড় হয়ে পড়ে সালাম করলো, আর বাদশাহ্ অবশালোমকে চুম্বন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যোয়াব রাজার কাছে গিয়ে তাঁকে সেকথা বললেন। তখন রাজামশাই অবশালোমকে ডেকে পাঠালেন, ও সে এসে রাজার সামনে মাটিতে উবুড় হয়ে পড়েছিল। রাজামশাই তাকে চুম্বন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াব রাজার নিকটে গিয়া তাঁহাকে সেই কথা জ্ঞাত করিলে রাজা অবশালোমকে ডাকাইলেন; তাহাতে সে রাজার নিকটে গিয়া রাজার সম্মুখে উবুড় হইয়া ভূমিতে পড়িয়া প্রণিপাত করিল, আর রাজা অবশালোমকে চুম্বন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াব রাজার নিকটে গিয়া তাঁহাকে সেই কথা জ্ঞাত করিলে রাজা অবশালোমকে ডাকাইলেন; তাহাতে সে রাজার নিকটে গিয়া রাজার সম্মুখে উবুড় হইয়া ভূমিতে পড়িয়া প্রণিপাত করিল, আর রাজা অবশালোমকে চুম্বন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোয়াব গিয়ে রাজাকে সেই সব কথা বললেন। রাজা অবশালোমকে ডেকে পাঠালে পর সে রাজার সামনে এসে মাটিতে উবুড় হয়ে পড়ল। তখন রাজা অবশালোমকে চুম্বন করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যোয়াব গিয়ে বাদশাহ্কে সেই সব কথা বললেন। বাদশাহ্ অবশালোমকে ডেকে পাঠালে পর সে বাদশাহ্র সামনে এসে মাটিতে উবুড় হয়ে পড়ল। তখন বাদশাহ্ অবশালোমকে চুম্বন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব রাজার কাছে গিয়ে সব কথা বললেন, রাজা তখন অবশালোমকে ডেকে পাঠালেন। অবশালোম রাজার কাছে এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। রাজা তাকে চুম্বন দিয়ে অভ্যর্থনা কলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব রাজার কাছে এসে অবশালোমের সব কথা বললেন| রাজা অবশালোমকে ডেকে পাঠালেন| অবশালোম রাজার কাছে এলো| রাজার সামনে এসে অবশালোম মাটিতে নত হয়ে রাজাকে প্রণাম করল এবং রাজা অবশালোমকে চুম্বন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াব রাজার কাছে গিয়ে তাঁকে সেই কথা জানালে রাজা অবশালোমকে ডেকে পাঠালেন, তাতে সে রাজার কাছে গিয়ে রাজার সামনে উপুড় হয়ে মাটিতে পড়ে প্রণাম করল, আর রাজা অবশালোমকে চুমু দিলেন৷