2 Samuel 14:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তকোয়ের সেই স্ত্রীলোকটি বাদশাহ্‌র কাছে কথা বলতে গিয়ে ভূমিতে উবুড় হয়ে পড়ে সালাম জানিয়ে বললো, বাদশাহ্‌, রক্ষা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তকোয়ের মহিলাটি রাজার কাছে গিয়ে, তাঁকে সম্মান জানানোর জন্য মাটিতে উবুড় হয়ে পড়েছিল ও বলল, “হে মহারাজ, আমাকে সাহায্য করুন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তকোয়ের সেই স্ত্রীলোকটী রাজার কাছে কথা বলিতে গিয়া উবুড় হইয়া ভূমিতে পড়িয়া প্রণিপাতপূর্ব্বক কহিল, মহারাজ, রক্ষা করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তকোয়ের সেই স্ত্রীলোকটি রাজার কাছে কথা বলিতে গিয়া উবুড় হইয়া ভূমিতে পড়িয়া প্রণিপাতপূর্বক কহিল, মহারাজ, রক্ষা করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তকোয়ের সেই স্ত্রীলোকটি তখন রাজার কাছে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম করে বলল, “মহারাজ, আমাকে বাঁচান!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তকোয়ের সেই স্ত্রীলোকটি তখন বাদশাহ্‌র কাছে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে সম্মান দেখিয়ে বলল, “মহারাজ, আমাকে বাঁচান!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই মহিলা রাজার কাছে গিয়ে সসম্ভ্রমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, মহারাজ, আমাকে সাহায্য করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তকোয়ের সেই মহিলা রাজার সঙ্গে কথা বলল| মাটির দিকে মাথা নত করে সে বলল, “রাজা, দয়া করে আমায় বাঁচান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তকোয়ের সেই মহিলাটা রাজার কাছে কথা বলতে গিয়ে উপুড় হয়ে মাটিতে পরে প্রণাম করে বলল, “মহারাজ রক্ষা করুন৷”