2 Samuel 14:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? স্ত্রীলোকটি বললো, সত্যি বলছি, আমি বিধবা; আমার স্বামী মারা গেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার অসুবিধাটি কী?” সে বলল, “আমি একজন বিধবা নারী; আমার স্বামী মারা গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? স্ত্রীলোকটী কহিল, সত্য বলিতেছি, আমি বিধবা; আমার স্বামী মরিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? স্ত্রীলোকটি কহিল, সত্য বলিতেছি, আমি বিধবা; আমার স্বামী মরিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার কি হয়েছে?” সে বলল, “আমি সত্যি কথা বলছি যে, আমার স্বামী মারা গেছেন, আমি বিধবা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার কি হয়েছে?” সে বলল, “আমি সত্যি কথা বলছি যে, আমার স্বামী মারা গেছেন, আমি বিধবা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? মহারাজ, আমি গরীব বিধবা। আমার স্বামী মারা গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ তাকে বললেন, “তোমার সমস্যা কি?” মহিলা বলল, “আমি একজন বিধবা| আমার স্বামী মারা গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা জিজ্ঞাসা করলেন, “তোমার কি হয়েছে?” মহিলাটা বলল, “সত্যি বলছি, আমি বিধবা; আমার স্বামী মারা গেছেন৷