2 Samuel 14:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আপনার বাঁদীর দু’টি পুত্র ছিল; তারা ক্ষেতে গিয়ে পরস্পর ঝগড়া করলো; তখন তাদেরকে ছাড়িয়ে দেবার কেউ না থাকাতে এক জন অন্য জনকে আঘাত করে মেরে ফেললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার এই দাসীর—আমার দুই ছেলে ছিল। মাঠে তারা দুজন পরস্পরের সঙ্গে মারপিট করছিল, আর কেউ তাদের ছাড়াতে পারছিল না। একজন অন্যজনকে আঘাত করল ও তাকে মেরে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপনার দাসীর দুইটী পুত্র ছিল, তাহারা ক্ষেত্রে পরস্পর বিরোধ করিল; তখন তাহাদিগকে ছাড়াইয়া দিবার কেহ না থাকাতে এক জন অন্য জনকে আঘাত করিয়া মারিয়া ফেলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপনার দাসীর দুইটি পুত্র ছিল; তাহারা ক্ষেত্রে পরস্পর বিরোধ করিল; তখন তাহাদিগকে ছাড়াইয়া দিবার কেহ না থাকাতে একজন অন্য জনকে আঘাত করিয়া মারিয়া ফেলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার এই দাসীর দু’টি ছেলে ছিল। তারা একদিন মাঠে মারামারি করছিল আর সেখানে এমন কেউ ছিল না যে তাদের ছাড়িয়ে দেয়। তাই তাদের একজন অন্যজনকে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার এই বাঁদীর দু’টি ছেলে ছিল। তারা একদিন মাঠে মারামারি করছিল আর সেখানে এমন কেউ ছিল না যে তাদের ছাড়িয়ে দেয়। তাই তাদের একজন অন্যজনকে মেরে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার দুটি ছেলে ছিল। একদিন মাঠে কাজ করার সময় দুজনর ঝগড়া বেধে যায়। সেখানে এমন কেউ ছিল না যে তাদের ছাড়িয়ে দেয়। ফলে একভাই আর এক ভাইকে মেরে ফেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দুটি পুত্র ছিল| তারা মাঠে লড়াই করছিল| তাদের বাধা দেবার মত কেউ ছিল না| আমার এক পুত্র আর এক পুত্রকে হত্যা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আপনার দাসীর দুটো ছেলে ছিল, তারা ক্ষেতে একজন অন্য জনের সঙ্গে ঝগড়া করল; তখন তাদেরকে ছাড়িয়ে দেবার কেউ না থাকতে একজন অন্য জনকে আঘাত করে মেরে ফেলল৷