2 Samuel 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ তকোয়ীয়া স্ত্রী বাদশাহ্‌কে বললো, হে আমার প্রভু! হে বাদশাহ্‌! আমারই প্রতি ও আমার পিতৃকুলের প্রতি এই অপরাধ বর্তুক; বাদশাহ্‌ ও তাঁর সিংহাসন নিষ্কণ্টক হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তকোয় থেকে আসা মহিলাটি তাঁকে বলল, “আমার প্রভু মহারাজ আমায় ও আমার পরিবারকে ক্ষমা করুন, এবং মহারাজ ও তাঁর সিংহাসন নির্দোষ থাকুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ তকোয়ীয়া স্ত্রী রাজাকে কহিল, হে আমার প্রভু! হে মহারাজ! আমারই প্রতি ও আমার পিতৃকুলের প্রতি এই অপরাধ বর্ত্তুক; মহারাজ ও তাঁহার সিংহাসন নির্দ্দোষ হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ তকোয়ীয়া স্ত্রী রাজাকে কহিল, হে আমার প্রভু! হে মহারাজ! আমারই প্রতি ও আমার পিতৃকুলের প্রতি এই অপরাধ বর্তুক; মহারাজ ও তাঁহার সিংহাসন নির্দোষ হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তকোয়ের স্ত্রীলোকটি রাজাকে বলল, “আমার প্রভু মহারাজ, রাজা ও তাঁর সিংহাসন নির্দোষ থাকুক; সব দোষ গিয়ে পড়ুক আমার ও আমার বাবার পরিবারের উপর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তকোয়ের স্ত্রীলোকটি বাদশাহ্‌কে বলল, “আমার প্রভু মহারাজ, বাদশাহ্‌ ও তাঁর সিংহাসন নির্দোষ থাকুক; সব দোষ গিয়ে পড়ুক আমার ও আমার পিতার পরিবারের উপর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, মারাজ, আপনি যা-ই করুন, কুলের উপর সমস্ত অপরাধের দায় বর্তাক কিন্তু মহারাজ ও তাঁর সিংহাসন দোষমুক্ত থাকুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তকোয়ের মহিলা রাজাকে বলল, “আমার মনিব এবং রাজা, সব দোষ আমার ওপর এবং আমার পরিবারের ওপর আসুক| আপনি এবং আপনার রাজত্ব নির্দোষ হোক্|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ তকোয়ীয়া মহিলা রাজাকে বলল, “হে আমার প্রভু৷ হে মহারাজ৷ আমারই প্রতি ও আমার বাবার বংশের প্রতি এই অপরাধ পড়ুক; মহারাজ ও তাঁর সিংহাসন নির্দোষ হন৷”