2 Samuel 15:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অবশালোম ইসরাইলের সমস্ত বংশের কাছ গোয়েন্দা পাঠিয়ে বললো, তূরীধ্বনি শোনামাত্র তোমরা বলো, অবশালোম হেবরনে বাদশাহ্‌ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অবশালোম এই কথা বলার জন্য ইস্রায়েলের সব বংশের কাছে গুপ্তচর পাঠিয়ে দিয়েছিল, “যেই তোমরা শিঙার শব্দ শুনতে পাবে, তখনই বলবে, ‘অবশালোম হিব্রোণে রাজা হলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অবশালোম ইস্রায়েলের সমস্ত বংশের কাছে চর পাঠাইয়া বলিল, তূরীধ্বনি শুনিবামাত্র তোমরা বলিও, অবশালোম হিব্রোণে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অবশালোম ইস্রায়েলের সমস্ত বংশের কাছে চর পাঠাইয়া বলিল, তূরীধ্বনি শুনিবামাত্র তোমরা বলিও, অবশালোম হিব্রোণে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশালোম ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর কাছে এই কথা বলে গোপনে লোক পাঠাল, “তোমরা যেই তূরীর আওয়াজ শুনবে অমনি বলবে, ‘অবশালোম হিব্রোণে রাজা হলেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশালোম ইসরাইলের সমস্ত গোষ্ঠীর কাছে এই কথা বলে গোপনে লোক পাঠাল, “তোমরা যখনই শিংগার আওয়াজ শুনবে তখনই বলবে, ‘অবশালোম হেবরনে বাদশাহ্‌ হলেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অবশালোম ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর কাছে চরের মুখে বলে পাঠাল যে, যখনই তোমরা তূরীধ্বনি শুনবে তখন সকলে চীৎকার করে বলবে, হিব্রোণে অবশালোম রাজা হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অবশালোম ইস্রায়েলের প্রত্যেকটা পরিবারগোষ্ঠীর কাছে গুপ্তচর পাঠাল| চররা লোকদের বলতে লাগল, “যখন তোমরা শিঙার রব শুনবে তখন বলবে ‘অবশালোম হিব্রোণের রাজা হয়েছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অবশালোম ইস্রায়েলের সমস্ত বংশের কাছে চর পাঠিয়ে বলল, “তূরীধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তোমরা বলবে,”