2 Samuel 15:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেম থেকে দুই শত লোক অবশালোমের সঙ্গে গেল; এরা মেহমান হিসেবে দাওয়াত পেয়েছিল এবং সরল মনে গেল, কিছুই জানত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম থেকে 200 জন লোক অবশালোমের সঙ্গী হল। তারা অতিথিরূপে আমন্ত্রিত হল ও বেশ সরল মনে কিছু না জেনেই গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেম হইতে দুই শত লোক অবশালোমের সহিত গেল; ইহারা আহূত হইয়াছিল, এবং সরল মনে গেল, কিছুই জ্ঞাত ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেম হইতে দুই শত লোক অবশালোমের সহিত গেল; ইহারা আহূত হইয়াছিল, এবং সরল মনে গেল, কিছুই জ্ঞাত ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম থেকে দু’শো লোক অবশালোমের সংগে গিয়েছিল। অতিথি হিসাবে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আর তারা কোন কিছু না জেনেই সরল মনে তার সংগে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম থেকে দু’শো লোক অবশালোমের সংগে গিয়েছিল। মেহমান হিসাবে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আর তারা কোন কিছু না জেনেই সরল মনে তার সংগে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশালোম দুশো লোককে জেরুশালেম থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তারা সরল বিশ্বাসেই তার সঙ্গে গিয়েছিল, এই ষড়যন্ত্রের কিছুই জানত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম তার সঙ্গে যাবার জন্য 200 জন লোককে ডাকল| তারা তার সঙ্গে জেরুশালেম থেকে চলে গেল কিন্তু তারা জানে না, সে কি পরিকল্পনা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“অবশালোম হিব্রোণের রাজা হলেন৷” আর যিরূশালেম থেকে দুশো লোক অবশালোমের সঙ্গে গেল; এদেরকে ডাকা হয়েছিল এবং সরল মনে গেল, কিছুই জানত না৷