2 Samuel 15:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবশালোম কোরবানী দেবার সময় দাউদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তার নগর গীলো থেকে ডেকে পাঠাল। আর চক্রান্ত দৃঢ় হল, কারণ অবশালোমের পক্ষের লোক উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশালোম বলি উৎসর্গ করার সময় দাউদের পরামর্শদাতা গীলোনীয় অহীথোফলকে তাঁর নিজের নগর গীলো থেকে ডেকে এনেছিল। আর তাই ষড়যন্ত্রটি বেশ জোরালো হল, ও অবশালোমের অনুগামীদের সংখ্যা দিনের পর দিন বাড়তে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবশালোম বলিদান কালে দায়ূদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তাহার নগর হইতে, গীলো হইতে, ডাকিয়া পাঠাইল। আর চক্রান্ত দৃঢ় হইল, কারণ অবশালোমের পক্ষীয় লোক উত্তর উত্তর বৃদ্ধি পাইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবশালোম বলিদান কালে দায়ূদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তাহার নগর হইতে, গীলো হইতে, ডাকিয়া পাঠাইল। আর চক্রান্ত দৃঢ় হইল, কারণ অবশালোমের পক্ষীয় লোক উত্তর উত্তর বৃদ্ধি পাইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গের অনুষ্ঠান করবার সময় অবশালোম দায়ূদের গীলোনীয় মন্ত্রী অহীথোফলকে তার গ্রাম গীলো থেকে ডেকে আনাল। ষড়যন্ত্রটা বেশ জোরালো হয়ে উঠল, কারণ অবশালোমের পক্ষের লোক একের পর এক বেড়ে যেতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানী দেবার সময় অবশালোম দাউদের গীলোনীয় মন্ত্রী অহীথোফলকে তার গ্রাম গীলো থেকে ডেকে আনাল। ষড়যন্ত্রটা খুব জোরালো হয়ে উঠল, কারণ অবশালোমের পক্ষের লোক একের পর এক বেড়ে যেতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোমবলি উৎসর্গ করার সময় অবশালোম গিলো শহর থেকে রাজা দাউদের একজন উপদেষ্টা অহীথোফলকে ডেকে পাঠাল। ষড়যন্ত্র আরও জোরদার হয়ে উঠল, অবশালোমের দলে লোক আরও বেড়ে যেতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহীথোফল দায়ুদের অন্যতম একজন পরামর্শদাতা ছিল| অহীথোফল ছিল গীলো শহরের লোক| অবশালোম যখন উৎসর্গ নিবেদন করেছিল তখন সে অহীথোফলকে তার শহর গীলো থেকে ডেকে পাঠাল| অবশালোমের ফন্দি খুব ভালভাবেই কার্যকরী হয়েছিল এবং বহু লোক তাকে সমর্থন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবশালোম বলিদানের দিনের দায়ূদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তার নগর থেকে, গীলো থেকে, ডেকে পাঠাল৷ আর চক্রান্ত মজবুত হল, কারণ অবশালোমের দলের লোক দিন দিন বাড়তে লাগল৷