2 Samuel 15:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এক জন দাউদের কাছে এসে এই সংবাদ দিল, ইসরাইলদের অন্তঃকরণ অবশালোমের অনুগামী হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন দূত এসে দাউদকে বলল, “ইস্রায়েল জাতির অন্তঃকরণ অবশালোমের সঙ্গী হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এক জন দায়ূদের কাছে আসিয়া এই সংবাদ দিল, ইস্রায়েল লোকদের অন্তঃকরণ অবশালোমের অনুগামী হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে একজন দায়ূদের কাছে আসিয়া এই সংবাদ দিল, ইস্রায়েল লোকদের অন্তঃকরণ অবশালোমের অনুগামী হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে একজন লোক দায়ূদের কাছে এসে বলল, “ইস্রায়েলীয়দের মন অবশালোমের দিকে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে একজন লোক দাউদের কাছে এসে বলল, “ইসরাইলীয়দের মন অবশালোমের দিকে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সংবাদ পেলেন যে, ইসরায়েলীরা অবশালোমের আনুগত্য স্বীকার করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদকে সংবাদ দিতে একজন লোক এলো| সে বলল, “ইস্রায়েলের লোকরা অবশালোমকে অনুসরণ করতে শুরু করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে একজন দায়ূদের কাছে এসে এই খবর দিল, “ইস্রায়েল লোকেদের মন অবশালোমের অনুগামী হয়েছে৷”