2 Samuel 15:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ প্রস্থান করলেন এবং তাঁর সমস্ত পরিজন তাঁর পিছনে পিছনে চললো; আর বাদশাহ্ রাজপ্রাসাদ রক্ষার্থে দশ জন উপপত্নী রেখে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই রওয়ানা হলেন, ও তাঁর সম্পূর্ণ পরিবারও তাঁর অনুগামী হল; কিন্তু তিনি শুধু প্রাসাদ দেখাশোনা করার জন্য দশজন উপপত্নীকে রেখে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা প্রস্থান করিলেন; এবং তাঁহার সমস্ত পরিজন তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল; আর রাজা বাটী রক্ষার্থে দশটী উপপত্নীকে রাখিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা প্রস্থান করিলেন; এবং তাঁহার সমস্ত পরিজন তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল; আর রাজা বাটী রক্ষার্থে দশ জন উপপত্নীকে রাখিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা রওনা হলেন আর তাঁর বাড়ীর সবাই তাঁর পিছনে পিছনে চলল। রাজবাড়ীটা দেখাশোনা করবার জন্য তিনি দশজন উপস্ত্রীকে রেখে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ রওনা হলেন আর তাঁর বাড়ীর সবাই তাঁর পিছনে পিছনে চলল। রাজবাড়ীটা দেখাশোনা করবার জন্য তিনি দশজন উপস্ত্রীকে রেখে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তাঁর পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে গেলেন। রাজবাড়ী দেখাশুনা করার জন্য রেখে গেলেন তাঁর দশজন উপপত্নীকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ লোকজন সহ পালিয়ে গেলেন| রাজা তাঁর বাড়ী দেখাশোনা করার জন্য তাঁর দশজন উপপত্নীকে রেখে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা চলে গেলেন এবং তাঁর সমস্ত আত্মীয় তাঁর পিছনে পিছনে চলল; আর রাজা বাড়ি রক্ষার জন্য দশটি উপপত্নীকে রেখে গেলেন৷