2 Samuel 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ প্রস্থান করলেন ও সমস্ত লোক তাঁর পিছনে পিছনে চললো, তাঁরা শহরের শেষ সীমানায় শেষ বাড়িটির কাছে গিয়ে থামলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব রাজামশাই রওয়ানা হলেন, ও সব লোকজন তাঁকে অনুসরণ করছিল, এবং নগরের শেষ প্রান্তে গিয়ে তারা থেমেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা প্রস্থান করিলেন, ও সমস্ত লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল, তাঁহারা বৈৎমির্হকে স্থগিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা প্রস্থান করিলেন, ও সমস্ত লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিল, তাঁহারা বৈৎমির্হকে স্থগিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর সংগের সমস্ত লোক যেতে যেতে শহরের শেষ সীমানায় গিয়ে থামলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ ও তাঁর সংগের সমস্ত লোক যেতে যেতে শহরের শেষ সীমানায় গিয়ে থামলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা চলে যাচ্ছেন। তাঁর পিছনে চলেছে তাঁর লোকজন। শহরের শেষ সীমানায় শেষ বাড়িটার কাছে এসে রাজা থামলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা চলে যেতে সব লোকরাও তাঁকে অনুসরণ করল| শেষ বাড়ীতে গিয়ে তারা থামল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা চলে গেলেন ও সমস্ত লোক তাঁর পিছনে পিছনে চলল, তাঁরা বৈৎমির্হকে গিয়ে থামলেন৷