2 Samuel 15:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর সকল কর্মকর্তা তাঁর পাশে পাশে অগ্রসর হল এবং সমস্ত করেথীয় ও পলেথীয় এবং গাৎ থেকে আগত ছয় শত লোক যারা আগে বাদশাহ্‌র সঙ্গে চলে এসেছিল, তারা সকলে বাদশাহ্‌র সম্মুখে অগ্রসর হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সব লোকজন করেথীয় ও পলেথীয়দের সঙ্গে নিয়ে কুচকাওয়াজ করে এগিয়ে গেল; এবং গাত থেকে তাঁর সঙ্গী হয়ে আসা ছয়শো জন গাতীয় লোকও রাজার সামনে কুচকাওয়াজ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার সকল দাস তাঁহার পার্শ্বে পার্শ্বে অগ্রসর হইল, এবং করেথীয় ও পলেথীয় সমস্ত লোক, আর গাতীয় সমস্ত লোক, তাঁহার পশ্চাতে পশ্চাতে গাৎ হইতে আগত ছয় শত লোক, রাজার সম্মুখে অগ্রসর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার সকল দাস তাঁহার পার্শ্বে পার্শ্বে অগ্রসর হইল, এবং করেথীয় ও পলেথীয় সমস্ত লোক, আর গাতীয় সমস্ত লোক, তাঁহার পশ্চাতে পশ্চাতে গাৎ হইতে আগত ছয়শত লোক, রাজার সম্মুখে অগ্রসর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের সমস্ত লোক তাঁর সামনে দিয়ে এগিয়ে গেল। তাদের মধ্যে ছিল করেথীয়, পলেথীয় আর ছ’শো গাতীয় লোক যারা আগে গাৎ থেকে রাজার সংগে চলে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের সমস্ত লোক তাঁর সামনে দিয়ে এগিয়ে গেল। তাদের মধ্যে ছিল করেথীয়, পলেথীয় আর ছ’শো গাতীয় লোক যারা আগে গাৎ থেকে বাদশাহ্‌র সংগে চলে এসেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মন্ত্রী ও রাজকর্মচারীরা তাঁর পাশে এসে দাঁড়াল। রাজার দেহরক্ষীরা তাঁর সামনে দিয়ে এগিয়ে চলল। গাত থেকে যে ছশো সৈন্য তাঁর সঙ্গে এসেছিল, তারাও তাঁর সামনে দিয়ে এগিয়ে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর সমস্ত আধিকারিক তাঁর সামনে দিয়ে হেঁটে সবলে গেল| করেথীয়, পলেথীয় এবং (গাতের 600 পুরুষ) রাজার সামনে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর সব দাস তাঁর পাশে পাশে এগিয়ে চলল এবং করেথীয় ও পলেথীয় সমস্ত লোক, আর গাতীয় সমস্ত লোক, তাঁর পিছনে পিছনে গাৎ থেকে আসা ছশো লোক, রাজার সামনে এগিয়ে চলল৷