2 Samuel 15:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ গাতীয় ইত্তয়কে বললেন, আমাদের সঙ্গে তুমিও কেন যাবে? তুমি ফিরে গিয়ে বাদশাহ্‌ অবশালোমের সঙ্গে বাস কর, কেননা তুমি বিদেশী এবং নির্বাসিত লোক, তুমি স্বস্থানে ফিরে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই গাতীয় ইত্তয়কে বললেন, “তুমি কেন আমাদের সঙ্গে যাবে? ফিরে যাও ও রাজা অবশালোমের সঙ্গে গিয়ে থাকো। তুমি একজন বিদেশি, তোমার স্বদেশ থেকে আসা এক নির্বাসিত লোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা গাতীয় ইত্তয়কে কহিলেন, আমাদের সঙ্গে তুমিও কেন যাইবে? তুমি ফিরিয়া গিয়া রাজার সহিত বাস কর, কেননা তুমি বিদেশী এবং নির্ব্বাসিত লোক, তুমি স্বস্থানে ফিরিয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা গাতীয় ইত্তয়কে কহিলেন, আমাদের সঙ্গে তুমিও কেন যাইবে? তুমি ফিরিয়া গিয়া রাজার সহিত বাস কর, কেননা তুমি বিদেশী এবং নির্বাসিত লোক, তুমি স্বস্থানে ফিরিয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন গাতীয় ইত্তয়কে বললেন, “আমাদের সংগে কেন তুমি যাচ্ছ? তুমি ফিরে গিয়ে রাজা অবশালোমের সংগে থাক। তুমি তো বিদেশী; তোমার নিজের দেশ থেকে তুমি বের হয়ে এসেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তখন গাতীয় ইত্তয়কে বললেন, “আমাদের সংগে কেন তুমি যাচ্ছ? তুমি ফিরে গিয়ে বাদশাহ্‌ অবশালোমের সংগে থাক। তুমি তো বিদেশী; তোমার নিজের দেশ থেকে তুমি বের হয়ে এসেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন তাদের নেতা ইত্তয়কে বললেন, তুমি কেন আমাদের সঙ্গে যাচ্ছ? নতুন রাজার কাছে চলে যাও। তুমি বিদেশী ও উদ্বাস্তু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা গাতের ইত্তয়কে বললেন, “কেন তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ? ফিরে যাও| নতুন রাজা অবশালোমের সঙ্গে যোগ দাও| তুমি একজন ভিন্দেশী| এটা তোমার দেশ নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা গাতীয় ইত্তয়কে বললেন, “আমাদের সঙ্গে তুমিও কেন যাবে? তুমি ফিরে গিয়ে রাজার সঙ্গে বাস কর, কারণ তুমি বিদেশী এবং নির্বাসিত লোক, তুমি নিজের জায়গায় ফিরে যাও৷