2 Samuel 15:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি গতকাল মাত্র এসেছ, আজ আমি কি তোমাকে আমাদের সঙ্গে ভ্রমণ করাব? আমি যেখানে পারি, সেখানে যাব; তুমি ফিরে যাও; আপন ভাইদেরও নিয়ে যাও, অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমার সহবর্তী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি মাত্র কালই এসেছ। আর আজ কি না আমি তোমাকে আমাদের সঙ্গে উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঘুরে বেড়াতে দেব, যেখানে আমিই জানি না, আমি কোথায় যাচ্ছি? ফিরে যাও, আর তোমার লোকজনকেও সঙ্গে করে নিয়ে যাও। সদাপ্রভু যেন তোমাকে দয়া ও বিশ্বস্ততা দেখান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কল্যমাত্র আসিয়াছ, অদ্য আমি কি তোমাকে আমাদের সহিত ভ্রমণ করাইব? আমি যেখানে পারি, সেখানে যাইব; তুমি ফিরিয়া যাও; আপন ভ্রাতৃগণকেও লইয়া যাও; দয়া ও সত্য তোমার সহবর্ত্তী হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কল্যমাত্র আসিয়াছ, অদ্য আমি কি তোমাকে আমাদের সহিত ভ্রমণ করাইব? আমি যেখানে পারি, সেখানে যাইব; তুমি ফিরিয়া যাও; আপন ভ্রাতৃগণকেও লইয়া যাও, দয়া ও সত্য তোমার সহবর্তী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তো মাত্র সেদিন এসেছ। আর আজকেই কি তোমাকে আমাদের সংগে ঘুরে বেড়াবার জন্য আমার নেওয়া উচিৎ? আমি নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি। তুমি ফিরে যাও আর তোমার দেশের লোকদেরও সংগে নিয়ে যাও। অটল ভালবাসা ও বিশ্বস্ততা তোমাদের সংগী হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তো মাত্র সেদিন এসেছ। আর আজকেই কি তোমাকে আমাদের সংগে ঘুরে বেড়াবার জন্য আমার নেওয়া উচিত? আমি নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি। তুমি ফিরে যাও আর তোমার দেশের লোকদেরও সংগে নিয়ে যাও। অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমাদের সংগী হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাত্র কিছুদিন এখানে এসেছ। আমার সঙ্গে তোমায় কেন ঘুরিয়ে নিয়ে বেড়াব? আমি যে কোথায় যাচ্ছি তা আমি নিজেই জানি না। ফিরে যাও আর তোমাদের দেশের লোকদেরও নিয়ে যাও, তোমরা চিরদিন প্রভু পরমেশ্বরের কৃপালাভে ধন্য হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবলমাত্র গতকাল তুমি আমাদের সঙ্গে যোগ দিয়েছ| তুমি নিশ্চয়ই আমার সঙ্গে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াবে না? তুমি তোমার ভাইদের নাও এবং যাও| তোমার প্রতি দয়া ও আনুগত্য প্রদর্শিত হোক্্|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কালকেই এসেছ, আজ আমি কি তোমাকে আমাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবো? আমি যেখানে পারি, সেখানে যাব; তুমি ফিরে যাও; নিজের ভাইদেরকেও নিয়ে যাও; দয়া ও সত্য তোমার সঙ্গে সঙ্গে থাকুক৷”