2 Samuel 15:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইত্তয় জবাবে বাদশাহ্‌কে বললেন, জীবন্ত মাবুদের কসম এবং আমার মালিক বাদশাহ্‌র প্রাণের কসম, জীবনের জন্য কিংবা মরণের জন্য হোক, আমার মালিক বাদশাহ্‌ যে স্থানে থাকবেন, আপনার গোলামও সেই স্থানে অবশ্য থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইত্তয় রাজাকে উত্তর দিলেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, ও আমার প্রভু মহারাজের দিব্যি, আমার প্রভু মহারাজ যেখানে থাকবেন, তাতে জীবনই থাকুক বা মৃত্যুই আসুক, আপনার দাস সেখানেই থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইত্তয় রাজাকে উত্তর করিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আমার প্রভু মহারাজের প্রাণের দিব্য, জীবনের জন্য হউক, কিম্বা মরণের জন্য হউক, আমার প্রভু মহারাজ যে স্থানে থাকিবেন, আপনার দাসও সেই স্থানে অবশ্য থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইত্তয় রাজাকে উত্তর করিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আমার প্রভু মহারাজের প্রাণের দিব্য, জীবনের জন্য হউক, কিম্বা মরণের জন্য হউক, আমার প্রভু মহারাজ যে স্থানে থাকিবেন, আপনার দাসও সেই স্থানে অবশ্য থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু উত্তরে ইত্তয় রাজাকে বলল, “জীবন্ত সদাপ্রভুর দিব্য এবং আমার প্রভু মহারাজের প্রাণের দিব্য, আমার প্রভু মহারাজ যেখানে থাকবেন সেখানে আপনার দাস আমিও থাকব, তাতে আমি বেঁচেই থাকি বা মারাই পড়ি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু জবাবে ইত্তয় বাদশাহ্‌কে বলল, “আল্লাহ্‌র কসম এবং আমার প্রভু মহারাজের প্রাণের কসম, আমার প্রভু মহারাজ যেখানে থাকবেন সেখানে আপনার গোলাম আমিও থাকব, তাতে আমি বেঁচেই থাকি বা মারাই পড়ি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইত্তয় রাজাকে বলল, মহারাজ সদাজাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য এবং আপনার দিব্য করে বলছি, আমার প্রভু মহারাজ জীবিত বা মৃত, যে অবস্থায় যেখানে থাকবেন, আপনার এই দাসও সেইখানেই থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইত্তয় রাজাকে উত্তর দিল, “আমি প্রভুর নামে শপথ নিয়ে বলছি, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি আপনার সঙ্গেই থাকব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইত্তয় রাজাকে উত্তর দিলেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি এবং আমার প্রভু মহারাজের প্রাণের দিব্যি, জীবনের জন্য হোক, কিম্বা মরণের জন্য হোক, আমার প্রভু মহারাজ যেখানে থাকবেন, আপনার দাসও সেখানে অবশ্য থাকবে৷”