2 Samuel 15:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশসুদ্ধ লোক চিৎকার করে কান্নাকাটি করলো ও সমস্ত লোক অগ্রসর হল। বাদশাহ্‌ও কিদ্রোণ স্রোত পার হলেন এবং সমস্ত লোক মরুভূমির পথ ধরে অগ্রসর হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব লোকজন যখন পাশ দিয়ে যাচ্ছিল, তখন পল্লিঅঞ্চলের সব অধিবাসী জোর গলায় কেঁদেছিল। রাজাও কিদ্রোণ উপত্যকা পার হলেন, ও সব লোকজন মরুপ্রান্তরের দিকে এগিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশশুদ্ধ লোক উচ্চৈঃস্বরে রোদন করিল, ও সমস্ত লোক অগ্রসর হইল। রাজাও কিদ্রোণ স্রোত পার হইলেন, এবং সমস্ত লোক প্রান্তরের পথ ধরিয়া অগ্রসর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশসুদ্ধ লোক উচ্চৈঃস্বরে রোদন করিল, ও সমস্ত লোক অগ্রসর হইল। রাজাও কিদ্রোণ স্রোত পার হইলেন, এবং সমস্ত লোক প্রান্তরের পথ ধরিয়া অগ্রসর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের সমস্ত লোক যখন চলে যাচ্ছিল তখন দেশের সব লোক জোরে জোরে কাঁদতে লাগল। রাজা ও তাঁর সমস্ত লোক কিদ্রোণ উপত্যকা পার হয়ে মরু-এলাকার দিকে এগিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের সমস্ত লোক যখন চলে যাচ্ছিল তখন দেশের সব লোক জোরে জোরে কাঁদতে লাগল। বাদশাহ্‌ ও তাঁর সমস্ত লোক কিদ্রোণ উপত্যকা পার হয়ে মরুভূমির দিকে এগিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা দেশের মানুষ কাঁদতে লাগল। দাউদের সঙ্গীসাথীরা এগিয়ে চলল। রাজাও তাদের সবাইকে নিয়ে এগিয়ে কিদ্রোণ স্রোত পার হয়ে মরুপ্রান্তরের পথে এগিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব লোকরা উচ্চৈস্বরে কাঁদছিল| রাজা দায়ুদ কিদ্রোণ স্রোত পার হয়ে গেলেন| তারপর সব লোক মরুভূমির পথে পা বাড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেশের সব লোক চিত্কার করে কাঁদলো ও সমস্ত লোক এগিয়ে চলল৷ রাজাও কিদ্রোণ স্রোত পার হলেন এবং সমস্ত লোক মরুপ্রান্তের পথ ধরে এগিয়ে চলল৷