2 Samuel 15:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, সাদোকও আসলেন এবং তাঁর সঙ্গে লেবীয়েরা সকলে এল, তারা আল্লাহ্‌র শরীয়ত-সিন্দুক বহন করছিল; পরে নগর থেকে সমস্ত লোক বের না হওয়া পর্যন্ত তারা আল্লাহ্‌র সিন্দুক নামিয়ে রাখল এবং অবিয়াথর উঠে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাদোকও সেখানে ছিলেন, ও তাঁর সঙ্গে থাকা লেবীয়রা সবাই ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি বয়ে নিয়ে যাচ্ছিল। নগর থেকে সব লোকজন বেরিয়ে না যাওয়া পর্যন্ত তারা ঈশ্বরের সিন্দুকটি নামিয়ে রেখেছিল, ও অবিয়াথর বলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, সাদোকও আসিলেন, এবং তাঁহার সঙ্গে লেবীয়েরা সকলে আসিল, তাহারা ঈশ্বরের নিয়ম-সিন্দুক বহন করিতেছিল; পরে নগর হইতে সমস্ত লোকেরা বাহির না হওয়া পর্য্যন্ত তাহারা ঈশ্বরের সিন্দুক নামাইয়া রাখিল, এবং অবিয়াথর উঠিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, সাদোকও আসিলেন, এবং তাঁহার সঙ্গে লেবীয়েরা সকলে আসিল, তাহারা ঈশ্বরের নিয়ম-সিন্দুক বহন করিতেছিল; পরে নগর হইতে সমস্ত লোকের বাহির না হওয়া পর্যন্ত তাহারা ঈশ্বরের সিন্দুক নামাইয়া রাখিল, এবং অবিয়াথর উঠিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যখন শহর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন পুরোহিত সাদোক ও সমস্ত লেবীয়েরাও তাঁর সংগে ছিল। লেবীয়েরা ঈশ্বরের সাক্ষ্য-সিন্দুকটা বয়ে নিয়ে যাচ্ছিল। শহর থেকে সমস্ত লোক বেরিয়ে না যাওয়া পর্যন্ত লেবীয়েরা ঈশ্বরের সিন্দুকটা নামিয়ে রাখল আর পুরোহিত অবিয়াথরও তাদের সংগে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ যখন শহর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন ইমাম সাদোক ও সমস্ত লেবীয়রাও তাঁর সংগে ছিল। লেবীয়রা আল্লাহ্‌র সাক্ষ্য-সিন্দুকটা বয়ে নিয়ে যাচ্ছিল। শহর থেকে সমস্ত লোক বেরিয়ে না যাওয়া পর্যন্ত লেবীয়রা আল্লাহ্‌র সিন্দুকটা নামিয়ে রাখল আর ইমাম অবিয়াথরও তাদের সংগে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের সঙ্গে সাদোক ও লেবীয়রাও এলেন। তাঁরা চুক্তি সিন্দুক বয়ে আনছিলেন। যতক্ষণ না সমস্ত লোক শহর থেকে বেরিয়ে গেল ততক্ষণ তাঁরা সিন্দুকটিকে একটি জায়গায় নামিয়ে রাখলেন এবং পুরোহিত অবিয়াথরও তাঁদের সঙ্গে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাদোক এবং তার সঙ্গে অন্যান্য লেবীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল| তারা ঈশ্বরের পবিত্র সিন্দুক নামিয়ে রাখল| যতক্ষণ পর্যন্ত না সব লোক জেরুশালেম ত্যাগ করল, ততক্ষণ পর্যন্ত অবিয়াথর পবিত্র সিন্দুকের পাশে দাঁড়িয়ে রইলেন এবং প্রার্থনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, সাদোকও আসলেন এবং তাঁর সঙ্গে লেবীয়েরা সবাই আসল, তারা ঈশ্বরের নিয়ম সিন্দুক বহন করছিল; পরে নগর থেকে সমস্ত লোকের বেরিয়ে না আসা পর্যন্ত তারা ঈশ্বরের সিন্দুক নামিয়ে রাখল এবং অবিয়াথ র উঠে গেলেন৷