2 Samuel 15:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ সাদোককে বললেন, তুমি আল্লাহ্র সিন্দুক পুনরায় নগরে নিয়ে যাও, যদি মাবুদের দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনর্বার এনে তা ও তাঁর নিবাস দেখতে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজামশাই সাদোককে বললেন, “ঈশ্বরের সিন্দুকটি নগরে ফিরিয়ে নিয়ে যাও। আমি সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেলে তিনি আমাকে ফিরিয়ে আনবেন এবং এটি ও তাঁর বাসস্থানটিও আবার আমাকে দেখতে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা সাদোককে কহিলেন, তুমি ঈশ্বরের সিন্দুক পুনরায় নগরে লইয়া যাও; যদি সদাপ্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনর্ব্বার আনিয়া তাহা ও তাঁহার নিবাস দেখাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা সাদোককে কহিলেন, তুমি ঈশ্বরের সিন্দুক পুনরায় নগরে লইয়া যাও, যদি সদাপ্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনর্বার আনিয়া তাহা ও তাঁহার নিবাস দেখাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত লোক বেরিয়ে যাবার পর রাজা সাদোককে বললেন, “ঈশ্বরের সিন্দুকটা শহরে ফিরিয়ে নিয়ে যান। সদাপ্রভু যদি আমাকে দয়ার চোখে দেখেন তবে তিনি আমাকে ফিরিয়ে আনবেন আর এই সিন্দুক ও তাঁর থাকবার জায়গা আবার আমাকে দেখতে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত লোক বেরিয়ে যাবার পর বাদশাহ্ দাউদ সাদোককে বললেন, “আল্লাহ্র সিন্দুকটা শহরে ফিরিয়ে নিয়ে যান। মাবুদ যদি আমাকে দয়ার চোখে দেখেন তবে তিনি আমাকে ফিরিয়ে আনবেন আর এই সিন্দুক ও তাঁর থাকবার জায়গা আবার আমাকে দেখতে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সাদোককে বললেন, চুক্তিসিন্দুক শহরে ফিরিয়ে নিয়ে যান। যদি কোনদিন আমি প্রভু পরমেশ্বরের কৃপালাভ করি, তিনি আমাকে ফিরিয়ে আনবেন, আবার আমাকে এই সিন্দুক ও তাঁর আবাস দর্শন করাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ সাদোককে বললেন, “ঈশ্বরের পবিত্র সিন্দুক জেরুশালেমে নিয়ে যাও| প্রভু যদি আমার প্রতি প্রসন্ন হন, তিনি আবার আমায় জেরুশালেমে ফিরিয়ে আনবেন এবং আমাকে জেরুশালেম ও তাঁর আবাস স্থান দেখতে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা সাদোককে বললেন, “তুমি ঈশ্বরের সিন্দুক আবার নগরে নিয়ে যাও; যদি সদাপ্রভুর চোখে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনরায় এনে সেটা ও তাঁর বাসস্থান দেখাবেন৷