2 Samuel 15:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ ইমাম সাদোকে আরও বললেন, তুমি কি দর্শক নও? তুমি সহিসালামতে নগরে ফিরে যাও এবং তোমার পুত্র অহীমাস ও অবিয়াথরের পুত্র যোনাথন, তোমাদের এই দুই পুত্র তোমাদের সঙ্গে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই যাজক সাদোককেও বললেন, “বুঝলে তো? আমার আশীর্বাদ নিয়ে নগরে ফিরে যাও। তোমার ছেলে অহীমাসকে সঙ্গে নাও, আর অবিয়াথরের ছেলে যোনাথনকেও নাও। তুমি ও অবিয়াথর তোমাদের দুই ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে যাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা সাদোক যাজককে আরও কহিলেন, তুমি দেখিতেছ? তুমি কুশলে নগরে ফিরিয়া যাও, এবং তোমার পুত্র অহীমাস ও অবিয়াথরের পুত্র যোনাথন, তোমাদের এই দুই পুত্র তোমাদের সহিত যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা সাদোক যাজককে আরও কহিলেন, তুমি কি দর্শক নও? তুমি কুশলে নগরে ফিরিয়া যাও, এবং তোমার পুত্র অহীমাস ও অবিয়াথরের পুত্র যোনাথন, তোমাদের এই দুই পুত্র তোমাদের সহিত যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজা পুরোহিত সাদোককে বললেন, “আপনি তো সবই দেখতে পাচ্ছেন। আপনার ছেলে অহীমাস ও অবিয়াথরের ছেলে যোনাথনকে সংগে করে আপনি শান্তিতে শহরে ফিরে যান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্ ইমাম সাদোককে বললেন, “আপনি তো সবই দেখতে পাচ্ছেন। আপনার ছেলে অহীমাস ও অবিয়াথরের ছেলে যোনাথনকে সংগে করে আপনি সহিসালামতে শহরে ফিরে যান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা পুরোহিত সাদোককে বলতে লাগলেন, আপনি চারদিকে নজর রেখে চলবেন। আপনার পুত্র অহীমাস ও অবিয়াথরের পুত্র যোনাথনকে নিয়ে আপনারা দুজনে নিরাপদে শহরে ফিরে যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যাজক সাদোককে বললেন, “তুমিও একজন ভাববাদী| তুমি শান্তিতে নগরীতে ফিরে যাও| তোমার পুত্র অহীমাস এবং অবীয়াথরের পুত্র যোনাথনকে সঙ্গে নিয়ে এস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা সাদোক যাজককে আরও বললেন, “তুমি দেখছ? তুমি শান্তিতে নগরে ফিরে যাও এবং তোমার ছেলে অহীমাস ও অবিয়াথরের ছেলে যোনাথন, তোমাদের এই দুই ছেলে তোমাদের সঙ্গে যাক৷