2 Samuel 15:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, যতদিন তোমাদের কাছ থেকে আমার কাছে সঠিক সংবাদ না আসে, ততদিন আমি মরুভূমির পারঘাটায় থেকে বিলম্ব করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না তোমরা আমাকে খবর দিয়ে পাঠাচ্ছো, আমি মরুপ্রান্তরে নদীর অগভীর অংশের কাছে অপেক্ষা করে বসে থাকব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, যাবৎ তোমাদের নিকট হইতে আমার কাছে ঠিক সমাচার না আইসে, তাবৎ আমি প্রান্তরের পারঘাটায় থাকিয়া বিলম্ব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, যাবৎ তোমাদের নিকট হইতে আমার কাছে সঠিক সমাচার না আইসে, তাবৎ আমি প্রান্তরের পারঘাটায় থাকিয়া বিলম্ব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পর্যন্ত না আমাকে জানাবার জন্য আপনাদের কাছ থেকে খবর আসে সেই পর্যন্ত আমি মরু-এলাকার মধ্যে নদীর যে জায়গাটা হেঁটে পার হওয়া যায় সেখানে অপেক্ষা করতে থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পর্যন্ত না আমাকে জানাবার জন্য আপনাদের কাছ থেকে খবর আসে সেই পর্যন্ত আমি মরুভূমির মধ্যে নদীর যে জায়গাটা হেঁটে পার হওয়া যায় সেখানে অপেক্ষা করতে থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার কাছ থেকে কোন খবর না আসা পর্যন্ত আমি মরুপ্রান্তরে নদীর পারঘাটায় অপেক্ষা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমিতে যাবার জন্য যে জায়গায় সবাই নদী পার হয়, সেখানে আমি তোমার কাছ থেকে কোন খবর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যতদিন তোমাদের কাছ থেকে আমার কাছে ঠিক খবর না আসে, ততদিন আমি মরুপ্রান্তের পারঘাটায় থেকে অপেক্ষা করব৷”