2 Samuel 15:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অবশালোম তাকে বলতো, দেখ, তোমার নালিশ ন্যায্য ও যথার্থ; কিন্তু তোমার কথা শুনতে বাদশাহ্‌র কোন লোক নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অবশালোম তাকে বলত, “দেখো, তোমার দাবি-দাওয়া তো ন্যায্য ও উপযুক্ত, কিন্তু তোমার কথা শোনার জন্য রাজার কোনও প্রতিনিধি নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবশালোম তাহাকে বলিত, দেখ, তোমার বিবাদের কথা ভাল ও যথার্থ; কিন্তু তোমার কথা শ্রবণ করিতে রাজার কোন লোক নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অবশালোম তাহাকে বলিত, দেখ, তোমার বিবাদের কথা ভাল ও যথার্থ; কিন্তু তোমার কথা শ্রবণ করিতে রাজার কোন লোক নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অবশালোম তাকে বলত, “দেখ, তোমার নালিশ ন্যায্য ও ঠিক, কিন্তু তোমার কথা শুনবার জন্য রাজার কোন লোক নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অবশালোম তাকে বলত, “দেখ, তোমার নালিশ ন্যায্য ও ঠিক, কিন্তু তোমার কথা শুনবার জন্য বাদশাহ্‌র কোন লোক নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশালোম তাকে বলত, দেখ, আইন তো তোমারই পক্ষে কিন্তু তোমাদের কথা শোনার জন্য রাজার কোন প্রতিনিধি এখানে নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অবশালোম তাকে বলত, “দেখ, তুমি ঠিক বলেছ কিন্তু রাজা তো তোমার কথা শুনবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবশালোম তাকে বলত, “দেখ, তোমার সমস্যার কথা ভাল ও সঠিক; কিন্তু তোমার কথা শোনার মতো রাজার কোনো লোক নেই৷”