2 Samuel 15:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কেউ দাউদকে বললো, অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে; তখন দাউদ বললেন, হে মাবুদ, অনুগ্রহ করে অহীথোফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে দাউদকে বলা হল, “অহীথোফলও অবশালোমের সঙ্গে থাকা ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন।” অতএব দাউদ প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, অহীথোফলের পরামর্শকে মূর্খতায় বদলে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কেহ দায়ূদকে কহিল, অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে; তখন দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া অহীথোফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কেহ দায়ূদকে কহিল, অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে; তখন দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, অনুগ্রহ করিয়া অহীথোফলের মন্ত্রণাকে মূর্খতায় পরিণত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদকে কেউ বলল, “অবশালোমের সংগে ষড়যন্ত্রকারীদের মধ্যে অহীথোফলও আছে।” এই কথা শুনে দায়ূদ এই বলে প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, তুমি অহীথোফলের পরামর্শকে বিফল করে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদকে কেউ বলল, “অবশালোমের সংগে ষড়যন্ত্রকারীদের মধ্যে অহীথোফলও আছে।” এই কথা শুনে দাউদ এই বলে মুনাজাত করলেন, “হে মাবুদ, তুমি অহীথোফলের পরামর্শকে বিফল করে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ জানতে পারলেন যে, অবশালেমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে। রাজা তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললেন, হে প্রভু পরমেশ্বর, অহীথোফলের পরামর্শ নির্বোধের পরামর্শ হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন লোক দায়ুদকে বলল, “যারা অবশালোমের সঙ্গে ফন্দি আঁটছে অহীথোফল তাদের মধ্যে একজন|” তখন দায়ুদ প্রার্থনা করলেন, “প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি অহীথোফলের চক্রান্ত ব্যর্থ কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কেউ দায়ূদকে বলল, “অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে,” তখন দায়ূদ বললেন, “হে সদাপ্রভু, অনুগ্রহ করে অহীথোফলের পরিকল্পনাকে বোকামিতে পরিণত করো৷”