2 Samuel 15:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যে স্থানে লোকেরা আল্লাহ্‌র উদ্দেশে সেজ্‌দা করতো, দাউদ পর্বতের সেই শিখরে উপস্থিত হলে দেখ, অর্কীয় হূশয় ছেড়া পোশাক পরে ও মাথায় ধুলা ছিটিয়ে দাউদের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ যখন সেই পাহাড়ের চূড়ায় পৌঁছেছিলেন, যেখানে লোকেরা ঈশ্বরের আরাধনা করত, তখন অর্কীয় হূশয় তাঁর সঙ্গে দেখা করতে এলেন। তাঁর কাপড়চোপড় ছেঁড়া ছিল ও তাঁর মাথা ছিল ধূলিধূসরিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যে স্থানে লোকেরা ঈশ্বরের উদ্দেশে প্রণিপাত করিত, দায়ূদ পর্ব্বতের সেই শিখরে উপস্থিত হইলে দেখ, অর্কীয় হূশয় ছেঁড়া আঙ্গরাখা পরিয়া মাথায় মৃত্তিকা দিয়া দায়ূদের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যে স্থানে লোকেরা ঈশ্বরের উদ্দেশে প্রণিপাত করিত, দায়ূদ পর্বতের সেই শিখরে উপস্থিত হইলে দেখ, অর্কীয় হূশয় ছেঁড়া আঙ্গরাখা পরিয়া মাথায় মৃত্তিকা দিয়া দায়ূদের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা পাহাড়ের উপরে যে জায়গায় ঈশ্বরের উপাসনা করত দায়ূদ সেখানে উপস্থিত হলে পর অর্কীয় হূশয় তাঁর সংগে দেখা করতে আসলেন। তাঁর পোশাক ছেঁড়া এবং মাথায় ধুলা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা পাহাড়ের উপরে যে জায়গায় আল্লাহ্‌র এবাদত করত দাউদ সেখানে উপস্থিত হলে পর অর্কীয় হূশয় তাঁর সংগে দেখা করতে আসলেন। তাঁর পোশাক ছেঁড়া এবং মাথায় ধুলা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। সেখানে গিয়ে লোকে উপাসনা করত। সেইখানে তাঁর বিশ্বস্ত বন্ধু অর্কনিবাসী হুশয় তাঁর সঙ্গে দেখা করল। তার পরণের কাপড় ছেঁড়া ও মাথায় মাটি মাখানো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ পর্বতের শিখরে এলেন| এখান থেকে তিনি মাঝে মাঝে ঈশ্বরের উপাসনা করতেন| সেই সময় অর্কীয় হূশয় তাঁর কাছে এল| তার মাথায় ধূলোবালি এবং পরণে ছিন্নবস্ত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যেখানে লোকেরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করত, দায়ূদ পর্বতের সেই চূড়ায় উপস্থিত হলে দেখ, অর্কীয় হূশয় ছেঁড়া পোশাক পড়ে মাথায় মাটি দিয়ে দায়ূদের সঙ্গে দেখা করতে আসলেন৷