2 Samuel 15:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি নগরে ফিরে গিয়ে অবশালোমকে বল, হে বাদশাহ্‌, আমি আপনার গোলাম হব, ইতোপূর্বে যেমন আপনার পিতার গোলাম ছিলাম তেমনি এখন আপনার গোলাম হব, তা হলে তুমি আমার জন্য অহীথোফলের মন্ত্রণা ব্যর্থ করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি নগরে ফিরে গিয়ে অবশালোমকে বলো, ‘হে মহারাজ, আমি আপনার দাস হয়ে থাকব; অতীতে আমি আপনার বাবার দাস ছিলাম, কিন্তু এখন আমি আপনার দাস হব,’ তবে অহীথোফলের পরামর্শ ব্যর্থ করে তুমি আমার উপকারই করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি নগরে ফিরিয়া গিয়া অবশালোমকে বল, হে রাজন্‌, আমি আপনার দাস হইব, ইতিপূর্ব্বে যেমন আপনার পিতার দাস ছিলাম, তেমনি এখন আপনার দাস হইব, তাহা হইলে তুমি আমার জন্য অহীথোফলের মন্ত্রণা ব্যর্থ করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি নগরে ফিরিয়া গিয়া অবশালোমকে বল, হে রাজন্‌, আমি আপনার দাস হইব, ইতিপূর্বে যেমন আপনার পিতার দাস ছিলাম, তেমনি এখন আপনার দাস হইব, তাহা হইলে তুমি আমার জন্য অহীথোফলের মন্ত্রণা ব্যর্থ করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি শহরে ফিরে গিয়ে যদি অবশালোমকে বল, ‘হে মহারাজ, আমি আপনার দাস হয়ে থাকব; আমি যেমন আগে আপনার বাবার দাস ছিলাম তেমনি এখন আপনার দাস হব,’ তাহলে তুমি অহীথোফলের দেওয়া পরামর্শকে অকেজো করে দিয়ে আমাকে সাহায্য করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি শহরে ফিরে গিয়ে যদি অবশালোমকে বল, ‘হে মহারাজ, আমি আপনার গোলাম হয়ে থাকব; আমি যেমন আগে আপনার পিতার গোলাম ছিলাম তেমনি এখন আপনার গোলাম হব,’ তাহলে তুমি অহীথোফলের দেওয়া পরামর্শকে অকেজো করে দিয়ে আমাকে সাহায্য করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং তুমি শহরে ফিরে যাও। অবশালোমকে গিয়ে বল, মহারাজ, এতদিন আমি আপনার পিতার সেবক ভৃত্য ছিলাম। এবার আমি চাই আপনার ভৃত্য হয়ে সেবা করতে। এইভাবে তুমি সেখানে থেকে অহীথোফলের সব পরামর্শ বানচাল করে দিতে আমাকে সাহায্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি তুমি জেরুশালেমে ফিরে যাও তবে তুমি অহীথোফলের চক্রান্তকে ব্যর্থ করতে পারবে| অবশালোমকে গিয়ে বল, ‘হে রাজা আমি আপনার দাস| আমি আপনার পিতার সেবা করেছি| এখন আমি আপনার সেবা করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি নগরে ফিরে গিয়ে অবশালোমকে বল, ‘হে রাজা, আমি আপনার দাস হব, এর আগে যেমন আপনার বাবার দাস ছিলাম, তেমনি এখন আপনার দাস হব,’ তা হলে তুমি আমার জন্য অহীথোফলের পরিকল্পনা ব্যর্থ করতে পারবে৷