2 Samuel 15:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে সাদোক ও অবিয়াথর, এই দুই ইমাম কি তোমার সঙ্গে থাকবেন না? অতএব তুমি রাজপ্রাসাদের যে কোন কথা শুনবে তা সাদোক ও অবিয়াথর ইমামকে বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সঙ্গে কি সেখানে যাজক সাদোক ও অবিয়াথর থাকবে না? রাজপ্রাসাদে তুমি যা যা শুনবে, সবকিছুই তাদের গিয়ে বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্থানে সাদোক ও অবিয়াথর, এই দুই যাজক কি তোমার সহিত থাকিবেন না? অতএব তুমি রাজবাটীর যে কোন কথা শুনিবে, তাহা সাদোক ও অবিয়াথর যাজককে বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে সাদোক ও অবিয়াথর, এই দুই যাজক কি তোমার সহিত থাকিবেন না? অতএব তুমি রাজবাটীর যে কোন কথা শুনিবে, তাহা সাদোক ও অবিয়াথর যাজককে বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সাদোক ও অবিয়াথর সেখানে তোমার সংগে থাকবেন। রাজবাড়ীতে তুমি যা শুনবে তা তাঁদের জানাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সাদোক ও অবিয়াথর সেখানে তোমার সংগে থাকবেন। রাজবাড়ীতে তুমি যা শুনবে তা তাঁদের জানাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে দুই পুরোহিত, সাদোক ও অবিয়াথার আছেন। রাজপ্রাসাদে তুমি যা কিছু শুনবে সব তাঁদের জানিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাদোক এবং অবিয়াথর যাজকগণ তোমার সঙ্গে থাকবেন| রাজার বাড়ীতে তুমি যা যা শুনেছ, তুমি অবশ্যই তাদের সবই বলে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে সাদোক ও অবিয়াথর, এই দুই যাজক কি তোমার সঙ্গে থাকবেন না? অতএব তুমি রাজবাড়ির যে কোনো কথা শুনবে, তা সাদোক ও অবিয়াথর যাজককে বলবে৷