2 Samuel 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ তার কাছে ভূমিতে উবুড় হয়ে সালাম করতে কাছে আসত, সে তাকে হাত বাড়িয়ে ধরে চুম্বন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, যখনই কেউ অবশালোমকে প্রণাম করতে যেত, সে হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ তাহার কাছে প্রণিপাত করিতে তাহার নিকটে আসিত, সে তাহাকে হস্ত প্রসারণপূর্ব্বক ধরিয়া চুম্বন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ তাহার কাছে প্রণিপাত করিতে তাহার নিকটে আসিত, সে তাহাকে হস্ত প্রসারণপূর্বক ধরিয়া চুম্বন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যদি কেউ তাকে প্রণাম করবার জন্য তার সামনে যেত তবে সে হাত বাড়িয়ে তাকে ধরে চুম্বন করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া যদি কেউ কদমবুচি করবার জন্য তার সামনে যেত তবে সে হাত বাড়িয়ে তাকে ধরে চুম্বন করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই ব্যক্তি তাকে প্রণাম করতে এগিয়ে এলে সে হাত বাড়িয়ে তাকে ধরে ফেলত এবং চুম্বন করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি অবশালোমের কাছে এসে মাথা নীচু করে, তাহলে সে তার সঙ্গে তার সবচেয়ে ভাল বন্ধুর মতই ব্যবহার করত| আবশালোম গিয়ে তাকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরত এবং চুম্বন করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ তার কাছে প্রণাম করতে তার কাছে আসত, সে তাকে হাত বাড়িয়ে ধরে চুম্বন করত৷