2 Samuel 15:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের যত লোক বিচারের জন্য বাদশাহ্র কাছে যেত, সকলের প্রতি অবশালোম এরকম ব্যবহার করতো। এইভাবে অবশালোম ইসরাইলের লোকদের অন্তর জয় করে নিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব ইস্রায়েলী রাজার কাছে বিচার চাইতে আসত, অবশালোম তাদের প্রত্যেকের সঙ্গেই এরকম আচরণ করত, ও সে ইস্রায়েল জাতির মন জয় করে নিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের যত লোক বিচারার্থে রাজার নিকটে যাইত, সকলের প্রতি অবশালোম এইরূপ ব্যবহার করিত। এই প্রকারে অবশালোম ইস্রায়েল লোকদের চিত্ত হরণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের যত লোক বিচারার্থে রাজার নিকটে যাইত, সকলের প্রতি অবশালোম এইরূপ ব্যবহার করিত। এই প্রকারে অবশালোম ইস্রায়েল লোকদের চিত্ত হরণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের যত লোক রাজার কাছে বিচারের জন্য আসত অবশালোম তাদের সংগে এই রকম ব্যবহার করত। এইভাবে সে ইস্রায়েলীয়দের মন জয় করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের যত লোক বাদশাহ্র কাছে বিচারের জন্য আসত অবশালোম তাদের সংগে এই রকম ব্যবহার করত। এইভাবে সে বনি-ইসরাইলদের মন জয় করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের যত লোক বিচারের জন্য রাজার কাছে আসত, সবার সাথে অবশালোম এই ব্যবহার করত। এইভাবে সে ইসরায়েলী প্রজাদের মন জয় করে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত ইস্রায়েলীয়রা, যারা রাজা দায়ুদের কাছে ন্যায়ের জন্য আসত তাদের প্রত্যেকের সঙ্গেই অবশালোম এক রকম আচরণ করত| এই ভাবে অবশালোম ইস্রায়েলের লোকদের মন জয় করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের যত লোক বিচারের জন্য রাজার কাছে যেত, সকলের প্রতি অবশালোম এইরকম ব্যবহার করত৷ এই ভাবে অবশালোম ইস্রায়েল লোকদের মন জয় করলো৷