2 Samuel 15:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চার বছর অতীত হলে অবশালোম বাদশাহ্কে বললো, আরজ করি, আমি মাবুদের উদ্দেশে যা মানত করেছি, তা পরিশোধ করতে আমাকে হেবরনে যেতে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চার বছরের শেষে, অবশালোম রাজাকে বলল, “হিব্রোণে গিয়ে সদাপ্রভুর উদ্দেশে করা একটি মানত আমাকে পূর্ণ করে আসতে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চারি বৎসর অতীত হইলে অবশালোম রাজাকে কহিল, বিনয় করি, আমি সদাপ্রভুর উদ্দেশে যাহা মানত করিয়াছি, তাহা পরিশোধ করিতে আমাকে হিব্রোণে যাইতে দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চারি বৎসর অতীত হইলে অবশালোম রাজাকে কহিল, বিনয় করি, আমি সদাপ্রভুর উদ্দেশে যাহা মানত করিয়াছি, তাহা পরিশোধ করিতে আমাকে হিব্রোণে যাইতে দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চার বছর পরে অবশালোম রাজাকে বলল, “আমি সদাপ্রভুর কাছে যে মানত করেছি তা পূরণ করবার জন্য আমাকে হিব্রোণে যেতে দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চার বছর পরে অবশালোম বাদশাহ্কে বলল, “আমি মাবুদের কাছে যে মানত করেছি তা পূরণ করবার জন্য আমাকে হেবরনে যেতে দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চার বছর পর অবশালোম রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, প্রভু পরমেশ্বরের কাছে মানত পূর্ণ করার জন্য দয়া করে আমাকে হিব্রোণে যেতে অনুমতি দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চার বছর পর অবশালোম রাজা দায়ুদকে বলল, “হিব্রোণে থাকার সময় প্রভুর কাছে যে বিশেষ প্রতিজ্ঞা করেছিলাম তা পূরণ করার জন্য আমাকে যেতে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে চার বছর পার হলে অবশালোম রাজাকে বলল, “অনুরোধ করি, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে যা মানত করেছি, তা পরিশোধ করতে আমাকে হিব্রোণে যেতে দিন ৷