2 Samuel 15:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আপনার গোলাম আমি যখন অরামস্থ গশূরে অবস্থান করছিলাম, তখন মানত করে বলেছিলাম, যদি মাবুদ আমাকে জেরুশালেমে ফিরিয়ে আনেন, তবে আমি মাবুদের উদ্দেশে কোরবানী দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার দাস—এই আমি যখন অরামের গশূরে বসবাস করছিলাম, তখনই আমি এই মানতটি করেছিলাম: ‘সদাপ্রভু যদি আমাকে জেরুশালেমে ফিরিয়ে আনেন, তবে আমি হিব্রোণে গিয়ে সদাপ্রভুর আরাধনা করব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আপনার দাস আমি যখন অরামস্থ গশূরে অবস্থিতি করিতেছিলাম, তখন মানত করিয়া বলিয়াছিলাম, যদি সদাপ্রভু আমাকে যিরূশালেমে ফিরাইয়া আনেন, তবে আমি সদাপ্রভুর সেবা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আপনার দাস আমি যখন অরামস্থ গশূরে অবস্থিতি করিতেছিলাম, তখন মানত করিয়া বলিয়াছিলাম, যদি সদাপ্রভু আমাকে যিরূশালেমে ফিরাইয়া আনেন, তবে আমি সদাপ্রভুর সেবা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার দাস আমি অরামের গশূরে থাকবার সময় মানত করে বলেছিলাম, ‘সদাপ্রভু যদি আমাকে যিরূশালেমে ফিরিয়ে নিয়ে যান তবে আমি হিব্রোণে গিয়ে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গের অনুষ্ঠান করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার গোলাম আমি সিরিয়া দেশের গশূরে থাকবার সময় মানত করে বলেছিলাম, ‘মাবুদ যদি আমাকে জেরুজালেমে ফিরিয়ে নিয়ে যান তবে আমি হেবরনে গিয়ে মাবুদের উদ্দেশে কোরবানী দেব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমি যখন সিরিয়ার গশূরে ছিলাম তখন মানত করেছিলাম যে, যদি প্রভু পরমেশ্বর আবার আমাকে জেরুশালেমে ফিরিয়ে নিয়ে যান তাহলে আমি হিব্রোণে গিয়ে তাঁর উপাসনা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরামের গশূরে থাকার সময়েও আমি সেই একই প্রতিশ্রুতি করেছিলাম| আমি বলেছিলাম, ‘প্রভু যদি আমাকে জেরুশালেমে ফিরিয়ে আনেন, আমি প্রভুর সেবা করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আপনার দাস আমি যখন অরামের গশূরে ছিলাম, তখন মানত করে বলেছিলাম, যদি সদাপ্রভু আমাকে যিরূশালেমে ফিরিয়ে আনেন, তবে আমি সদাপ্রভুর সেবা করব৷”