2 Samuel 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বাদশাহ্ বললেন, হে সরূয়ার পুত্ররা, তোমাদের সঙ্গে আমার বিষয় কি? ও যখন বদদোয়া দেয় এবং মাবুদ যখন ওকে বলে দেন, দাউদকে বদদোয়া দাও, তখন কে বলবে, এমন কাজ কেন করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রাজামশাই বললেন, “হে সরূয়ার ছেলেরা, এতে তোমাদের কী? সে যদি এজন্যই অভিশাপ দিচ্ছে যেহেতু সদাপ্রভু তাকে বলেছেন, ‘দাউদকে অভিশাপ দাও,’ তবে কে-ই বা প্রশ্ন করতে পারে, ‘তুমি কেন এমনটি করছ?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু রাজা কহিলেন, হে সরূয়ার পুত্রগণ, তোমাদের সহিত আমার বিষয় কি? ও যখন শাপ দেয়, এবং সদাপ্রভু যখন উহাকে বলিয়া দেন, দায়ূদকে শাপ দেও, তখন কে বলিবে, এমন কর্ম্ম কেন করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু রাজা কহিলেন, হে সরূয়ার পুত্রগণ, তোমাদের সহিত আমার বিষয় কি? ও যখন শাপ দেয়, এবং সদাপ্রভু যখন উহাকে বলিয়া দেন, দায়ূদকে শাপ দেও, তখন কে বলিবে, এমন কর্ম কেন করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা বললেন, “হে সরূয়ার ছেলেরা, এই বিষয়ে তোমাদের সংগে আমার সম্বন্ধ কি? সদাপ্রভুই যদি তাকে বলে থাকেন ‘দায়ূদকে অভিশাপ দাও’ আর তাই সে অভিশাপ দেয়, তবে কে তাকে জিজ্ঞাসা করতে পারে, ‘কেন তুমি এই কাজ করছ?’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ বললেন, “হে সরূয়ার ছেলেরা, এই বিষয়ে তোমাদের সংগে আমার সম্বন্ধ কি? মাবুদই যদি তাকে বলে থাকেন ‘দাউদকে বদদোয়া দাও’ আর তাই সে বদদোয়া দেয়, তবে কে তাকে জিজ্ঞাসা করতে পারে, ‘কেন তুমি এই কাজ করছ?’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিশয় ও তার ভাই যোয়াবকে দাউদ বললেন, এ নিয়ে তোমাদের মাথা ঘামাবার কি দরকার? ওকে অভিশাপ দিতে দাও কারণ প্রভু পরমেশ্বর যদি তাকে এই অধিকার দিয়ে থাকেন, তাহলে কার সাধ্য ওকে থামায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজা উত্তর দিলেন, “ওহে সরূয়ার পুত্র, এটা তোমার কোন ব্যাপার নয়| সে প্রকৃতই আমাকে অভিশাপ দিচ্ছে| কিন্তু প্রভু তাকে বলেছেন আমাকে অভিশাপ দিতে| প্রভু যা করেন সে বিষয়ে কে তাঁকে প্রশ্ন করতে পারে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু রাজা বললেন, “হে সরূয়ার ছেলেরা, তোমাদের সঙ্গে আমার বিষয় কি? ও যখন অভিশাপ দেয় এবং সদাপ্রভু যখন ওকে বলে দেন, দায়ূদকে অভিশাপ দাও, তখন কে বলবে, এমন কাজ কেন করছ?”