2 Samuel 16:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ অবীশয় ও তাঁর সমস্ত গোলামকে আরও বললেন, দেখ, আমার ঔরসজাত পুত্র আমার প্রাণনাশের চেষ্টা করছে, তবে ঐ বিন্ইয়ামীনীয় কি না করবে? ওকে থাকতে দাও; ও বদদোয়া দিক;, কেননা মাবুদ ওকে অনুমতি দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ পরে অবীশয় ও তাঁর সব কর্মকর্তাকে বললেন, “আমার ছেলে, আমার নিজের রক্তমাংসই আমাকে খুন করার চেষ্টা করছে। তবে এই বিন্যামীনীয় আরও কত না বেশি করে তা করবে! ওকে একা ছেড়ে দাও; ওকে অভিশাপ দিতে দাও, কারণ সদাপ্রভুই ওকে এরকম করতে বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ অবীশয়কে ও আপনার সমস্ত দাসকে আরও কহিলেন, দেখ, আমার ঔরসজাত পুত্র আমার প্রাণনাশের চেষ্টা করিতেছে, তবে ঐ বিন্যামীনীয় কি না করিবে? উহাকে থাকিতে দেও; ও শাপ দিউক, কেননা সদাপ্রভু উহাকে অনুমতি দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ অবীশয়কে ও আপনার সমস্ত দাসকে আরও কহিলেন, দেখ, আমার ঔরসজাত পুত্র আমার প্রাণনাশের চেষ্টা করিতেছে, তবে ঐ বিন্যামীনীয় কি না করিবে? উহাকে থাকিতে দেও; ও শাপ দিউক, কেননা সদাপ্রভু উহাকে অনুমতি দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন অবীশয় ও তাঁর সমস্ত কর্মচারীদের বললেন, “আমার নিজের ছেলেই যখন আমার প্রাণ নেবার চেষ্টা করছে তখন বিন্যামীন-গোষ্ঠীর এই লোকটি তো আরও বেশী করে তা করবে। সে যা করছে তাকে তা করতে দাও; অভিশাপ দিতে দাও, কারণ সদাপ্রভুই তাকে তা করতে বলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন অবীশয় ও তাঁর সমস্ত কর্মচারীদের বললেন, “আমার নিজের ছেলেই যখন আমার প্রাণ নেবার চেষ্টা করছে তখন বিন্যামীন-গোষ্ঠীর এই লোকটি তো আরও বেশী করে তা করবে। সে যা করছে তাকে তা করতে দাও; বদদোয়া দিতে দাও, কারণ মাবুদই তাকে তা করতে বলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ অবিশয় ও তাঁর পারিষদদের বললেন, দেখ,আমার নিজের পুত্র যেখানে আমার প্রাণনাশের চেষ্টা করছে সেখানে এই বিন্যামীন বংশের লোকটা তো করবেই। এতে আশ্চর্য হবার কি আছে! ওকে ছেড়ে দাও, ও দিক অভিশাপ। প্রভু ওকে অভিশাপ দেওয়াচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ অবীশয় এবং তাঁর ভৃত্যদের আরও বললেন, “দেখ, আমার নিজের পুত্র অবশালোম আমাকে হত্যা করতে চাইছে| বিন্যামীন পরিবারগোষ্ঠীর এই ব্যক্তির (শিমিয়ি) আমাকে হত্যা করার অনেক বেশী অধিকার আছে| ওকে একা ছেড়ে দাও| ওকে আমায় অভিশাপ দিয়ে যেতে দাও| প্রভু ওকে এই কাজ করতে বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ অবীশয়কে ও নিজের সমস্ত দাসকে আরো বললেন, “দেখ, আমার ঔরসজাত ছেলে আমার জীবন নষ্ট করার চেষ্টা করছে, তবে ঐ বিন্যামীনীয় কি না করবে? ওকে থাকতে দাও ও অভিশাপ দিক, কারণ সদাপ্রভু ওকে অনুমতি দিয়েছেন৷