2 Samuel 16:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে দাউদ ও তাঁর লোকেরা পথ দিয়ে যেতে লাগলেন, আর শিমিয়িও পর্বতের পাশ দিয়ে চলতে চলতে বদদোয়া দিতে লাগল এবং সেখান থেকে পাথর নিক্ষেপ করলো ও ধুলা ছড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ ও তাঁর লোকজন পথে যেতে থাকলেন, অন্যদিকে শিমিয়ি তাঁর বিপরীত দিকের পাহাড়ি পথ ধরে যেতে যেতে অভিশাপ দিয়ে যাচ্ছিল ও তাঁর দিকে পাথর ছুঁড়ছিল এবং ধুলোবর্ষণও করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে দায়ূদ ও তাঁহার লোকেরা পথ দিয়া যাইতে লাগিলেন, আর শিমিয়ি তাঁহার আড়পারে পর্ব্বতের পার্শ্ব দিয়া চলিতে চলিতে শাপ দিতে লাগিল, এবং আড়পার হইতে প্রস্তর নিক্ষেপ করিল ও ধূলা ছড়াইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে দায়ূদ ও তাঁহার লোকেরা পথ দিয়া যাইতে লাগিলেন, আর শিমিয়ি তাহার আড়পারে পর্বতের পার্শ্ব দিয়া চলিতে চলিতে শাপ দিতে লাগিল, এবং আড়পার হইতে প্রস্তর নিক্ষেপ করিল ও ধুলা ছড়াইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর দায়ূদ তাঁর লোকজন নিয়ে পথ দিয়ে যেতে লাগলেন আর শিমিয়ি অভিশাপ দিতে দিতে এবং রাজার দিকে পাথর ও ধুলা ছুঁড়তে ছুঁড়তে পাহাড়ের গা দিয়ে চলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর দাউদ তাঁর লোকজন নিয়ে পথ দিয়ে যেতে লাগলেন আর শিমিয়ি বদদোয়া দিতে দিতে এবং বাদশাহ্র দিকে পাথর ও ধুলা ছুঁড়তে ছুঁড়তে পাহাড়ের গা দিয়ে চলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁর দল-বল নিয়ে এগোতে লাগলেন, শিমিয়িও পাশাপাশি আর একটা পাহাড়ী পথ ধরে অভিশাপ দিতে দিতে তাঁদের সঙ্গে চলতে লাগল আর ঢিল ও মাটি তাঁদের ওপরে ছুঁড়তে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব দায়ুদ এবং তাঁর লোকরা রাস্তা দিয়ে পুনরায় চলতে লাগল| কিন্তু শিমিয়ি দায়ুদকে অনুসরণ করতে থাকলো| রাস্তার অন্যদিক দিয়ে সে পাহাড়ের ধারে ধারে চলতে থাকলো| পথে যেতে যেতে শিমিয়ি দায়ুদের উদ্দেশ্যে খারাপ খারাপ কথা বলতে থাকলো| শিমিয়ি দায়ুদের উদ্দেশ্যে পাথর এবং কাদা ছুঁড়তে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে দায়ূদ ও তাঁর লোকেরা পথ দিয়ে যেতে লাগলেন, আর শিমিয়ি তাঁর অন্য পারে পর্বতের পাশ দিয়ে চলতে চলতে অভিশাপ দিতে লাগল এবং সেই পার থেকেই পাথর ছুঁড়লো ও ধূলো ছড়িয়ে দিল৷